ঢাকা ০৮:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

গরমে চুল পড়া বাড়ছে? লম্বা চুল কাটার আগে বাড়িতেই বানান ‘ম্যাজিক তেল’

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ ১৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তীব্র গরমে লম্বা চুল অনেকের কাছেই হয়ে ওঠে বিরক্তির কারণ। বাইরে বেরোলেই ঘামে ভিজে যায় মাথার ত্বক, আর তার সঙ্গে বাড়ে চুল পড়ার সমস্যা। ঘাম, ব্যাকটেরিয়া ও খুশকির কারণে অনেকে বাধ্য হয়ে প্রিয় লম্বা চুল ছোট করে ফেলেন। বাজারের রাসায়নিক তেলেও যখন মিলছে না সমাধান, তখন ঘরোয়া উপায়ই হতে পারে ভরসা। অল্প কিছু উপকরণ আর কয়েক মিনিট সময় দিলেই বানিয়ে নিতে পারেন কার্যকর কিছু তেল।

১. আমলকি-জবা তেল
আমলকির উপকারিতা সবারই জানা। এর সঙ্গে জবা মিশলে চুলের জন্য তা হয়ে ওঠে আরও উপকারী।

উপকরণ:

৪-৫টি শুকনো আমলকি
১ চামচ নারকেল তেল
১ চামচ মেথি দানা
জবা ফুলের পাপড়ি
একমুঠো কারিপাতা

প্রণালী:

নারকেল তেলে আমলকি ও জবার পাপড়ি দিয়ে কম আঁচে গরম করুন। এরপর মেথি দানা ও কারিপাতা দিয়ে ঢেকে ১০ মিনিট ফুটতে দিন। ঠান্ডা হলে ছেঁকে সংরক্ষণ করুন।

২. মেথি-ক্যাস্টর অয়েল মিশ্রণ
মেথি চুলের যত্নে দীর্ঘদিনের পরীক্ষিত উপাদান।

উপকরণ:

২ চামচ মেথি দানা
২ চামচ নারকেল তেল
১ চামচ ক্যাস্টর অয়েল
৮-১০টি কারিপাতা
১ চামচ কালোজিরা

প্রণালী:

নারকেল তেল গরম করে তাতে মেথি, কারিপাতা ও কালোজিরা দিয়ে ৫ মিনিট ফুটান। তেলের রং বাদামি হলে ঠান্ডা করে ক্যাস্টর অয়েল মিশিয়ে সংরক্ষণ করুন।

৩. ব্রাহ্মী-আমলকি তেল
ব্রাহ্মী সাধারণত স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য পরিচিত হলেও চুল পড়া রোধেও বেশ কার্যকর।

উপকরণ:

১ কাপ ব্রাহ্মী শাক
২ চামচ নারকেল তেল
১০-১২টি জবা ফুল
১ কাপ কারিপাতা
৩টি আমলকি
২ চামচ মেথি দানা

প্রণালী:

ব্রাহ্মী শাক ধুয়ে কুচি করুন। নারকেল তেল গরম করে তাতে আমলকি ও ব্রাহ্মী দিন। এরপর মেথি দানা ও অন্যান্য উপকরণ দিয়ে কম আঁচে ১০ মিনিট ফুটান। ঠান্ডা হলে ছেঁকে বোতলে ভরে রাখুন।

নিয়মিত এই তেলগুলোর যেকোনো একটি ব্যবহার করলে চুল পড়া কমানোর পাশাপাশি চুলের গোড়া মজবুত হবে। গরমে চুলের যত্নে তাই ব্যয়বহুল পণ্যের বদলে ভরসা রাখতে পারেন ঘরোয়া এই সহজ উপায়গুলোতে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গরমে চুল পড়া বাড়ছে? লম্বা চুল কাটার আগে বাড়িতেই বানান ‘ম্যাজিক তেল’

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬