ঢাকা ০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ মে মাসে কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টি থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

বিদায়বেলায় এএসআই তাহেরা খাতুনকে সম্মাননা ক্রেস্ট

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৪৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) তাহেরা খাতুনকে বিদায়সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ বদলি হওয়ায় শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধ্যায় থানায় এ আয়োজন করা হয়।

সহকর্মীদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা তাহেরা খাতুনের কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ ও মানবিক সেবার প্রশংসা করেন। তাঁরা বলেন, থানায় দায়িত্ব পালনকালে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে সহকর্মী ও সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী, উপপরিদর্শক (এসআই) রহমতুল্লাহ রনি, কমলেশ, রতন, সহকারী উপপরিদর্শক (এএসআই) সজীব, নয়ন, শওকত ও বেলাল হোসেন।

বক্তারা আশা প্রকাশ করেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ দায়িত্ব পালনকালে তাহেরা খাতুন পেশাদারিত্ব বজায় রেখে মানুষের সেবায় একই নিষ্ঠা অব্যাহত রাখবেন।

অনুষ্ঠানের শেষে তাহেরা খাতুনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় তিনি সহকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে নতুন কর্মস্থলে দায়িত্ব পালনে সবার দোয়া কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিদায়বেলায় এএসআই তাহেরা খাতুনকে সম্মাননা ক্রেস্ট

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৮:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬