ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরি থেকে প্রাইভেট কার নদীতে, চালক জীবিত উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেট কার নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেলে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশে ফেরিটি যাত্রা করছিল। ফেরিটি হাজীগঞ্জ ঘাটের কাছাকাছি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেট কারটি নদীতে পড়ে যায়।

খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। এতে গাড়ির চালককে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। গাড়িটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন না।

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম জানান, পরে প্রাইভেট কারটিও নদী থেকে উদ্ধার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেরি থেকে প্রাইভেট কার নদীতে, চালক জীবিত উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৭:৫৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬