ঢাকা ১০:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেষ হলো আন্তর্জাতিক ফাইট নাইটের আসর এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর আকাশে ‘দোতলা বিছানা’! ১৭ ঘণ্টার উড়ানেও ইকোনমি ক্লাসে নিশ্চিন্ত ঘুম আইপিএলে কেন ম্লান বিশ্বের সেরা পেসার বুমরাহ? লেবুর জল কি সত্যিই কিডনিতে পাথরের ঝুঁকি কমায়? যা বলছেন বিশেষজ্ঞরা জ্বালানির নতুন দামে কাঁপছে বাজার, চাপে শ্রমজীবী মানুষ জরুরি বাহিনীর যানবাহনে জ্বালানি সরবরাহে অগ্রাধিকার নির্দেশ ভাতকুড়া–নলুয়া সড়ক ফোরলেনের কাজ শিগগিরই শুরু: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জে পিকআপ ও সাইকেলের সংঘর্ষে একজন নিহত গাইবান্ধায় প্রেস ক্লাবের উদ্যোগে বৈশাখী আড্ডা

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ আলী হোসেন (৩২) নামে এক যুবক আটক করেছে ডিবি পুলিশ। সোমবার (৬ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে যশোর শহরের সন্ধানী সুপার মার্কেটে একটি মোবাইল মেরামতের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক আলী হোসেন ওই দোকানের মালিক। তিনি সাতক্ষীরার কলারোয়া উপজেলার কোটা গ্রামের মোঃ আবু মুছার ছেলে।

ডিবি পুলিশের ওসি সুজন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই অলোক কুমারের নেতৃত্বে ডিবির একটি টিম সোমবার দুপুরে সন্ধানী সুপার মার্কেটে অভিযান পরিচালনা করে। এসময় মার্কেটের তন্বী ইলেকট্রনিকস নামে একটি মোবাইল সার্ভিসিং সেন্টারে তল্লাশি চালানো হয়। সেখান থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এসময় অবৈধ অস্ত্র রাখার দায়ে দোকান মালিক আলী হোসেনকে তাৎক্ষণিকভাবে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। আটক আলী হোসেনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬