ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুরে স্বর্ণের দোকানে হামলা, স্বর্ণকারের মৃত্যু; আটক ১ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১

আদালতে স্বীকারোক্তি

মাদক কেনাবেচার দ্বন্দ্বের জেরেই হত্যার শিকার রিয়া মনি

আবু-হানিফ,বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের শরণখোলায় চাঞ্চল্যকর কিশোরী ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) হত্যাকান্ডের ৩ দিনের মাথায় হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে শরণখোলা থানা পুলিশ। এ ঘটনায় গ্রেফতার হয়েছে ৩ আসামী।

নিজেদের মধ্যে দ্বন্দ্বের জেরেই রিয়া মনিকে হত্যা করা হয়েছে বলে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে দোষ স্বীকার করেছেন হত্যাকারী মিজান।

শনিবার (২৮ মার্চ) দুপুরে শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামিনুল হক এক প্রেস ব্রিফিংয়ে রিয়া মনি হত্যাকান্ডের তিনদিনের মাথায় রহস্য উদঘাটনের কথা জানিয়ে বলেন, ২৫ মার্চ শরণখোলা থানায় চাঞ্চল্যকর এ হত্যাকান্ডের মামলা দায়ের হওয়ার পরে পুলিশের একাধিক টীম মাঠে তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সাহায্যে পুলিশ ৩ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে বাগেরহাট জেল হাজতে পাঠায়।

আসামীরা হচ্ছে, রফিকুল ইসলাম রুবেল (৩৫),মোঃ মিজানুর রহমান (২৩) এবং তুহিন (২১)। এদের মধ্যে আসামী মিজানুর রহমান শুক্রবার বাগেরহাট মেজিস্ট্রেট আদালতে হত্যাকান্ডে নিজে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছে। নিহত রিয়া মনি হানি ট্রাপে টাকা আদায় ও আসামীদের সাথে শারিরিক সম্পর্ক ও মাদকদ্রব্য কেনাবেচা নিয়ে নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি হওয়ায় আসামীরা রিয়া মনিকে হত্যা করেছে। অন্য আসামীদের আটকে অভিযান চলছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

গত মঙ্গলবার (২৪ মার্চ) সকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম রাজৈর গ্রামের একটি মসজিদের সামনের রাস্তার উপর থেকে কিশোরী ফাতেমা আক্তার রিয়া মনি (১৫) এর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। হত্যাকান্ডের ঘটনায় নিহত রিয়া মনির পিতা মোঃ আজিম বাদী হয়ে অজ্ঞাত ৫/৬ জন আসামীর নামে শরণখোলায় থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং ১১ তারিখ ২৫.০৩.২০২৬ ধারা-৩০২/৩৪ পেনালকোড-১৮৬০।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আদালতে স্বীকারোক্তি

মাদক কেনাবেচার দ্বন্দ্বের জেরেই হত্যার শিকার রিয়া মনি

সংবাদ প্রকাশের সময় : ০৭:১২:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬