ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে সিআইডি পাঁচলাইশে দিনে-দুপুরে বাড়িতে হামলা ও লুটের অভিযোগ, তিনজন গ্রেফতার ‘মেসির চোখে জল দেখতে কষ্ট হয়’—ভাইরাল রোনাল্ডোর ১০ বছর আগের মন্তব্য মহাপ্রলয়ে লাশের পাহাড়, নেপালে ফের ধেয়ে আসছে হড়পা বান? ‘নোবডি বিগ, নোবডি স্মল’—বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ভারতীয় হাইকমিশনার এনটিআরসিএর শিক্ষক নিবন্ধনে বহাল থাকছে আগের পদ্ধতি অতিরিক্ত বোয়িং কেনায় যুক্তরাষ্ট্রের কোনো চাপ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী প্রতিষ্ঠার ৪৮ বছরেও বিএনপির পথনির্দেশক জিয়ার ঐতিহাসিক ১৯ দফা বিএনপির হাত ধরেই দেশে বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্র এসেছে: প্রধানমন্ত্রী লোকায়ন জীবনবৈচিত্র্য জাদুঘর ঘুরে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

রমজানজুড়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ

নিজস্ব প্রিতবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬ ১২৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পবিত্র রমজান মাসজুড়ে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের এ নির্দেশনার ফলে রমজান মাসজুড়ে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের সব সরকারি-বেসরকারি বিদ্যালয় বন্ধ থাকবে।

এ বিষয়ে বিস্তারিত আদেশ ও পরবর্তী নির্দেশনা পরে জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আদালতের আদেশে বলা হয়েছে, রমজানে সব মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয় আগামী ৮ মার্চের পরিবর্তে ১৮ ফেব্রুয়ারি থেকে অর্থাৎ রমজানের শুরু থেকেই বন্ধ থাকবে।

এর আগে সরকারের পক্ষ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো রমজানের নির্দিষ্ট একটি সময় পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে সেই সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করে উচ্চ আদালত এই নতুন নির্দেশনা দিলেন।

এর ফলে ১৮ ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক পর্যায়ের সব বিদ্যালয়ে শুরু হচ্ছে রমজানের ছুটি। তবে প্রাথমিক বিদ্যালয়গুলো এই আদেশের আওতায় থাকছে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

রমজানজুড়ে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৪:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬