ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের ১৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নৌবন্দরে সতর্ক সংকেত সংকটের মধ্যে ৯ লাখ কোটি টাকার বাজেট, বড় চ্যালেঞ্জ জ্বালানি ও মূল্যস্ফীতি দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা

জুলাই যোদ্ধা এনামকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০২:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে এবার জুলাই যোদ্ধা এনাম সিদ্দিকীকে হত্যাচেষ্টা চালানো হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকালে সদর উপজেলার এনায়েতপুরে বাড়ির অদূরে মারপিটের পর ছুরিকাঘাতে জখম করা হয় তাকে। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার খবর শুনে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ নেতৃবৃন্দ।

আহত এনাম সিদ্দিকী এনায়েতপুরের মৃত খন্দকার আমিনুল্লাহ’র ছেলে। ২০২৪ সালের ৪ আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের সময় উত্তরায় পুলিশ তাকে মাথায় গুলি করলে গুরুতর আহত হন।

এনামের স্বজনরা জানান, এনাম সকাল সাড়ে ৮টার দিকে বাড়ির সামনে হাটাহাটি করছিলেন। এসময় অজ্ঞাতনামা দুই ব্যক্তি মুখ বাধা অবস্থায় প্রথমে এনামের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এরপর তার বুকে তিনবার ছুরিকাঘাত করে। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন এনামকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

স্বজনদের দাবি হত্যার উদ্দেশ্যেই এনামের উপর হামলা চালানো হয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ বিচিত্র মল্লিক বাংলা টাইমসকে জানান, এনামের বুকে, ঘাড়ে ও বাহুতে ছুরিকাঘাত করা হয়েছে। তার অবস্থা গুরুতর। তাকে সার্জারি বিভাগে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে

এদিকে হামলার খবর শুনে তাকে দেখতে হাসপাতালে যান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগমসহ নেতৃবৃন্দ।

যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন বলেন, আসন্ন নির্বাচন বানচাল করতেই জুলাই যোদ্ধাদের টার্গেট করা হচ্ছে। দ্রুত হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতারের দাবি জানান তিনি।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ওসি ফারুক আহমেদ জানান, হামলার খবর তারা শুনেছেন। এ ঘটনায় কারা জড়িত সেটা খতিয়ে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জুলাই যোদ্ধা এনামকে হত্যার উদ্দেশ্যে ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি

সংবাদ প্রকাশের সময় : ০১:০২:৫২ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬