ঢাকা ০৫:২৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

দিঘলিয়ায় গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

নিজস্ব প্রতিবেদক,খুলনা
  • সংবাদ প্রকাশের সময় : ০১:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ২৭৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনার দিঘলিয়ায় গৃহবধূকে (২৪) ধর্ষণের অভিযোগে সুদে ব্যবসায়ী মিজানুর রহমান পিন্টু (৫২) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে মামলা দায়েরের ৫ ঘন্টার মধ্যে শুক্রবার (২ জানুয়ারী) রাত পৌনে ৯টায় উপজেলার ব্রহ্মগাতি গ্রাম থেকে ধর্ষককে গ্রেফতার করে দিঘলিয়া থানা পুলিশ।

গ্রেফতার মিজানুর রহমান পিন্টু মৃত বদিয়ার বিশ্বাসের ছেলে। দিঘলিয়া অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৩০ ডিসেম্বর সকালে ধর্ষিতার স্বামী সুদে ব্যবসায়ী মিজানুর রহমান পিন্টুর কাছ থেকে লাভে দু’হাজার টাকা নেয়। একই দিন রাত সাড়ে ৭ টায় ধর্ষক পিন্টু বলে আমার খুব মাথা ব্যাথা করছে একটু ঘুমাতে পারলে ভালো লাগতো। এরপর নির্যাতিতার স্বামী ঘরে ঘুমানোর জন্য জায়গা করে দেয়। এসময় ওই গৃহবধূ রান্না করছিলেন। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় তার স্বামী এক প্রতিবেশীর বাড়ি মোবাইল চার্জ দিতে যায়। তখন নির্যাতিতাকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যায় পিন্টু।

এ বিষয়ে দিঘলিয়া অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম বলেন, নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে শুক্রবার বিকালে থানায় মামলা দায়ের করেন। পরে রাত পৌনে ৯ টার দিকে ব্রহ্মগাতি গ্রাম থেকে ধর্ষককে গ্রেফতার করা হয়। শনিবার (৩ জানুয়ারি) গ্রেফতারকৃত আসামিকে আদালতের প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দিঘলিয়ায় গৃহবধূকে ধর্ষণ, গ্রেফতার ধর্ষক

সংবাদ প্রকাশের সময় : ০১:০২:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬