ঢাকা ০৯:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান!

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ১৫০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। সদ্য প্রয়াত খালেদা জিয়ার মৃত্যুর পর শূন্যতা সৃষ্টি হওয়ায় স্থায়ী কমিটির বৈঠকে তার পদ গ্রহণের ঘোষণা আসতে পারে। তারেক রহমান দীর্ঘদিন ধরে বিএনপির নেতৃত্বে সক্রিয় ছিলেন এবং দীর্ঘ নির্বাসিত জীবন শেষে গত ২৫ ডিসেম্বর দেশে ফিরেছেন।

সদ্য প্রয়াত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর বিএনপির সর্বোচ্চ পদ শূন্য হয়েছে। খালেদা জিয়া কারাগারে থাকার সময়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের দায়িত্ব পালন করছিলেন তারেক রহমান।

বিএনপির স্থায়ী কমিটির এক সূত্রের খবর অনুযায়ী, খালেদা জিয়ার কুলখানি শেষে বা পরবর্তী বৈঠকে তারেক রহমানকে চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেওয়া হতে পারে।

তারেক রহমান ১৯৮৮ সালে রাজনীতি শুরু করেন, ২০০২ সালে সিনিয়র যুগ্ম মহাসচিব হন এবং দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গেলে তিনি যুক্তরাজ্য থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দল পরিচালনা করেছেন।

বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য জানান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক পথচলার সমাপ্তি ঘটেছে। শূন্যতা পূরণের স্বাভাবিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত আসবে।

গঠনতন্ত্রের ৭(গ) ধারায় বলা হয়েছে, চেয়ারম্যানের সাময়িক অনুপস্থিতিতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দলের সব দায়িত্ব পালন করবেন। সেই নিয়ম অনুযায়ী তারেক রহমান ২০১৮ সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

খালেদা জিয়ার মৃত্যুর পর একই ধারার উপধারা ৩ অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান বাকি মেয়াদের জন্য দায়িত্ব গ্রহণ করবেন। এই বিধানের কারণে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার জন্য আলাদা কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন নেই। তথাপি দলের বিভিন্ন সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে এখনও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান!

সংবাদ প্রকাশের সময় : ০১:১৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬