ঢাকা ০২:১০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে ক্যাশলেস লেনদেন বাড়াতে ‘বাংলা কিউআর’ বাস্তবায়নে র‍্যালি কোটি টাকার যানবাহন ডাম্পিংয়ে নষ্ট, রেকার বাণিজ্যের নেপথ্যে কারা? জ্বালানির দাম বৃদ্ধির ধাক্কা, পরিবহন ব্যয় থেকে নিত্যপণ্যের বাজারে চাপ দেবিদ্বারে মা-ভাবি-ভাতিজিকে গলা কেটে হত্যা, হাসপাতালে ভাবিরও মৃত্যু এমপি নজরুলের বাসায় দ্বিতীয় স্ত্রীর শেষ চিঠি, উঠে এসেছে সম্পর্কের টানাপোড়েন বিমানবন্দর রেলস্টেশনে পরিচয়, জামালপুরে নিয়ে যৌনপল্লীতে বিক্রি দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ইউক্রেনের গণ্ডি পেরিয়ে ন্যাটোভুক্ত দেশগুলোতে হামলার শঙ্কা, বাড়ছে উদ্বেগ ইউপি ভোট নিয়ে নতুন হিসাব, নজর জানুয়ারিতে

প্রাইভেটকার থেকে নামিয়ে আইনজীবীকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বুধবার (৩১ ডিসেম্বর) রাতে নাঈম কিবরিয়া (৩৫) নামের এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম।

পুলিশ ও স্বজনদের তথ্যমতে, নাঈম কিবরিয়া পাবনা সদর উপজেলার বাসিন্দা এবং পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন। তাঁর বাবার নাম গোলাম কিবরিয়া।

ভাটারা থানার এসআই আরিফুল ইসলাম জানান, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে নাঈম কিবরিয়া বসুন্ধরা আবাসিক এলাকায় একটি প্রাইভেট কার চালাচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেলের সঙ্গে গাড়িটির ধাক্কা লাগে। এরপর মোটরসাইকেলের চালকসহ কয়েকজন অজ্ঞাতপরিচয় যুবক তাঁকে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে বেদম মারধর করেন এবং রাস্তায় ফেলে রেখে পালিয়ে যান।

খবর পেয়ে তাঁর খালাতো ভাই রফিকুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে নাঈমকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পরে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম জানান, নাঈম প্রায় ১০ দিন আগে পাবনা থেকে ঢাকায় এসে পূর্বাচলে তাঁর বাসায় উঠেছিলেন। পাবনায় ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের করা একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন নিতে তিনি ঢাকায় এসেছিলেন। ঘটনার রাতে তিনি এক বন্ধুর প্রাইভেট কার নিয়ে বের হয়েছিলেন।

রফিকুল আরও বলেন, রাতে নাঈমের মুঠোফোনে কল দিলে বসুন্ধরা এলাকার এক নিরাপত্তাকর্মী ফোন ধরেন এবং জানান—নাঈমকে মারধর করে রাস্তায় ফেলে রাখা হয়েছে। পরে তিনি গিয়ে নাঈমকে উদ্ধার করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রাইভেটকার থেকে নামিয়ে আইনজীবীকে পিটিয়ে হত্যা

সংবাদ প্রকাশের সময় : ০২:৪২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬