ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭০ কোটি টাকার সমুদ্রমুখী বাড়িতে আমির-গৌরীর বিয়ে ভ্যাপসা গরমে অতিরিক্ত ঘাম, বাড়ছে কিডনিতে পাথরের ঝুঁকি? জানালেন বিশেষজ্ঞ মোদিকে হত্যার হুমকি, তদন্তে অস্ট্রেলিয়ান পুলিশ শচীনের রেকর্ড ভেঙে ভারতের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক ক্রিকেটার বৈভব হাসনাতদের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ কি ‘প্রোপাগান্ডা’? বিতর্কের কেন্দ্রে গণমাধ্যমের স্বাধীনতা বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে: অর্থমন্ত্রী মাদকের বিরুদ্ধে কোনো আপস নয়, নিজের লোক হলেও ছাড় নয় জুলাই চেতনা নিয়ে ব্যবসা নয়, ঐক্যবদ্ধ থাকতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ষোলোর লড়াই, দেখে নিন সময়সূচি মুক্ত বুদ্ধিচর্চাই শান্তিপূর্ণ সহাবস্থানের ভিত্তি: তথ্যমন্ত্রী

ছায়ানটে হামলা: মামলায় আসামি সাড়ে ৩০০

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৭৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৩০০ থেকে ৩৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) রাতে ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ বাদী হয়ে ধানমন্ডি থানায় এই মামলাটি করেন।

রোববার (২১ ডিসেম্বর) সকালে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।

ছায়ানট কর্তৃপক্ষ জানিয়েছে, গত বৃহস্পতিবার রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর একদল দুর্বৃত্ত ভবনে প্রবেশ করে। তারা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং তবলা, হারমোনিয়াম, বেহালাসহ মূল্যবান বাদ্যযন্ত্র ও আসবাবপত্র পুড়িয়ে দেয়। তবে মোট কত টাকার আর্থিক ক্ষতি হয়েছে, তা নিরূপণের কাজ চলছে।

উল্লেখ্য, ওই একই রাতে ধানমন্ডি এলাকায় ডেইলি স্টার ও প্রথম আলো কার্যালয়েও হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশি তৎপরতা আরও জোরদার করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ছায়ানটে হামলা: মামলায় আসামি সাড়ে ৩০০

সংবাদ প্রকাশের সময় : ১২:৩৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫