ঢাকা ১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে আদালত চত্বরে ককটেল বিস্ফোরণের প্রতিবাদ বিক্ষোভ যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার

লোক সমাগমের প্রস্তুতির অভিযোগ, আ’ লীগ নেতা গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫ ৭৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সুবর্ণচরে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনিসুল হক ওরফে জাহাঙ্গীরকে (৫৩) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, সোমবার রাত সাড়ে দশটার দিকে উপজেলার চরবাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আনিসুল হক সুবর্ণচরের খাসেরহাট বাজারের একজন ব্যবসায়ী ও বাজার ব্যবসায়ী সমিতির সহসভাপতি।

পুলিশ ও স্থানীয় জানায়, গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে সুবর্ণচরের চরবাটা এলাকা থেকে ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করে চরজব্বর থানার পুলিশ। গ্রেপ্তারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তারের ঘটনাটি জানাজানি হওয়ার পর রাতেই ব্যবসায়ীদের তরফ থেকে আজ মঙ্গলবার সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খাসেরহাটের সকল দোকানপাট বন্ধ রাখার অনুরোধ জানিয়ে মাইকিং করা হয়।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বলেন, আগামী ১৩ অক্টোবর ঘিরে ঢাকায় লোক সমাগমের প্রস্তুতির সঙ্গে যুক্ত থাকার অভিযোগ থাকায় আওয়ামী লীগ নেতা আনিসুল হককে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লোক সমাগমের প্রস্তুতির অভিযোগ, আ’ লীগ নেতা গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫