ঢাকা ১০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যশোরে আদালতের দেয়ালে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি, অনুমোদন ছাড়াই রিফাইনারি গড়ছে সুপার পেট্রোকেমিক্যাল একসঙ্গে ছয় পুলিশ কর্মকর্তার চাকরিচ্যুতি, এএসপিকে বাধ্যতামূলক অবসর শেখ হাসিনার দেশে ফেরা ও আপিলের সুযোগ: আইনের ব্যাখ্যায় আইনজীবীদের মতভেদ একই স্কুলে পরবর্তী শ্রেণিতে উঠলে দিতে হবে না পুনর্ভর্তি ফি নুসরাতের বাড়িতে আগুন নিয়ে সংসদে তুমুল হট্টগোল, মুখোমুখি নাহিদ-স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যরাতে স্বরাষ্ট্রমন্ত্রী-আইনমন্ত্রীকে ফোন করেও পাননি ডেপুটি স্পিকার নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় শর্টসার্কিটের শঙ্কা, নাশকতা হলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী রায়পুরে পরিত্যক্ত বাড়ি থেকে ১১টি বোমা উদ্ধার সংসদ সদস্যদের নিরাপত্তা কোথায়, সরকারের কাছে নাহিদের প্রশ্ন

র‍্যাবের অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার

স্বপন বিশ্বাস, রাজবাড়ী
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫ ৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

র‍্যাবের অভিযানে চুরিকৃত ৩টি মোবাইলসহ আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য রাজবাড়ীর অনিক হোসেন (২৩) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার অনিক রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার লিটন খান এর ছেলে।

সোমবার (১০ নভেম্বর) র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে রবিবার (৯ নভেম্বর) রাত সাড়ে দশটার দিকে ফরিদপুর শহরের পূর্ব গোয়ালচামট এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি আন্তঃজেলা মোবাইল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া তিনটি মোবাইল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, গত ১৮অক্টোবর আনুমানিক রাত ৩িনটার দিকে রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রাস্তাডাঙ্গা এলাকার
“মেসার্স আরাফ ট্রেডার্স” নামক একটি মোবাইল শোরুমের টিনের চাল কেটে ১৭টি মোবাইল ফোন এবং ৪টি এয়ারপড যার আনুমানিক মূল্য প্রায় তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা রা হয়।

এ ঘটনায় রাজবাড় সদর থানার মামলা রুজু করা হয়। মামলাটির তদন্তকারী কর্মকর্তা ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করে গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-১০, ঢাকা বরাবর অধিযাচনপত্র প্রেরণ করেন।

এরই ধারাাবহিকতায় র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্য ও তথ্য-প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

র‍্যাবের অভিযানে মোবাইল চোর চক্রের সদস্য গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৫:২২:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫