ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

লাশের ‘ডাম্পিং জোন’ নদী, পরিচয় মেলে না ৩০ শতাংশের

জয়নাল আবেদিন
  • সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫ ১৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের নদীগুলো মরদেহ ফেলার ডাম্পিং জোনে পরিণত হয়েছে । খুনের পর মরদেহ ফেলা হচ্ছে বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা ও মেঘনা নদীতে।। এতে মরদেহ পচে-গলে বিকৃত হয়ে যাচ্ছে। এর ফলে পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।

আবার অনেক সময় মরদেহের সঙ্গে ভারী কিছু বেঁধে দিয়েও নদীতে তলিয়ে দেওয়ার ঘটনাও ঘটছে। উদ্দেশ্য আলামত নষ্ট করে হত্যাকারী নিজেকে আড়াল করার চেষ্টা করছে। ফলে বেশিরভাগ ঘটনায় নিহতের পরিচয় শনাক্ত করা দুরূহ হয়ে পড়ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এমন সব ঘটনায় জনমনে ছড়িয়ে পড়ছে আতঙ্ক।

২০২৪ সালের তুলনায় চলতি বছর বেড়েছে মরদেহ ফেলার ঘটনা। চলতি বছর প্রতিমাসে গড়ে ৪৩টি করে মরদেহ পাওয়া গেছে নদীগুলোতে। যার সংখ্যা আগের বছরে ছিল ৩৭। এসব মরদেহের ৩০ শতাংশের কোনো পরিচয়ই মেলেনি। নৌ পুলিশের পরিসংখ্যানে উঠে এসেছে এসব তথ্য। হিসেব বলছে, মৃত্যুর অনেক সময় পর মরদেহ পাওয়া আর জনবল-লজিস্টিক সংকটে অনেকটাই বেগ পেতে হয় এসব মরদেহ শনাক্ত করতে।

২০২২ থেকে ২৪ সালের আগস্টের আগ পর্যন্ত বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা ও মেঘনা নদী থেকে ৬৭৫টি লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে ৪৯৫টি লাশ শনাক্ত হয়েছে। ১৮০টি অশনাক্ত অবস্থায় দাফন করা হয়েছে। লাশ উদ্ধারের এসব ঘটনায় হত্যা মামলা হয়েছে ৭৭টি। তবে ৫ আগস্টের পর কোনো পরিসংখ্যান করা হয়নি বলে সূত্র দাবি করেছে।

২৩ আগস্ট বুড়িগঙ্গা নদীর তীরবর্তী কেরাণীগঞ্জের মীরেরবাগ এলাকা থেকে ভাসমান অবস্থায় গলায় কালো রঙের কাপড় প্যাঁচানো এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধারের এক ঘণ্টা পরে একইস্থান থেকে ওড়না দিয়ে প্যাঁচানো অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ।

একইদিন যুবকের হাতের সঙ্গে যুবতীর এক হাত বাঁধা অবস্থায় বুড়িগঙ্গা নদী থেকেই উদ্ধার করা হয় দুজনের মরদেহ।

পরিসংখ্যান বলছে, ২০২৪ সালে ৪৪০টি মরদেহ পাওয়া যায় নদীতে। যার মধ্যে শনাক্ত হয়েছে ২৯৯টি, আর পরিচয় মেলেনি ১৪১টির। অন্যদিকে চলতি বছরের প্রথম সাত মাসে মরদেহ পাওয়া গেছে ৩০১টি। এর মধ্যে ৯২টি শনাক্ত করা যায়নি।

ঢাকা অঞ্চলের নৌ পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, নৌ পুলিশের জনবল আর লজিস্টিক সংকটের কারণে অনেক ক্ষেত্রেই বেগ পেতে হয় তদারকি ও মরদেহ শনাক্তে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন, বেশিরভাগ ঘটনায় দেখা যাচ্ছে, অন্য কোথাও খুনের পর লাশ ফেলা হচ্ছে নদীগুলোতে। এ কারণে খুনিদের ধরতে বেগ পেতে হচ্ছে।

অপরাধ বিশ্লেষক ড. তৌহিদুল হক বলছেন, নদীতে মরদেহ ফেললে তা শনাক্ত করা কঠিন, তাই অপরাধীরা নদীকে মরদেহ গুম করার ডাম্পিং স্টেশন হিসেবে ব্যবহার করছে। বেশি লাশ উদ্ধার হয় এমন এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপনের পাশাপাশি এসব মরদেহ শনাক্তের কাজে সকল বাহিনীকে সমন্বিত করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

লাশের ‘ডাম্পিং জোন’ নদী, পরিচয় মেলে না ৩০ শতাংশের

সংবাদ প্রকাশের সময় : ১১:০৬:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৭ অগাস্ট ২০২৫