ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ মে মাসে কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টি থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৪২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সেনবাগে পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদক কারবারি স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে। এ সময় ১০ কেজি গাঁজা, ৪৫ পিস ইয়াবা, মাদক বিক্রয়ের নগদ ৬৩ হাজার টাকা ও মাদক কারবারে ব্যবহৃত নয়টি মোবাইল উদ্ধার করা হয়।

শনিবার (৫ অক্টোবর) ভোরের দিকে অভিযান চালিয়ে কেশারপাড় ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন,কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে মাদক কারবারি বেলাল হোসেন (৪৫) ও তার স্ত্রী আফরোজা আক্তার বকুল (৩৩)।

পুলিশ জানায়, মাদক কারবারি বেলাল হোসেনের বিরুদ্ধে ১২টি মামলা রয়েছে। চলমান বিশেষ অভিযানে সেনবাগ থানা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছেন। ওই মামলায় আসামিদের গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

১০ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

সংবাদ প্রকাশের সময় : ০২:৫৯:১৯ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪