ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত দুর্গাপূজার মণ্ডপে ভয়াবহ দুর্ঘটনা, ভিড়ের চাপে গেট ভেঙে নিহত ১৭ ‘পেনশন নিয়ে বাড়ি ফেরা হবে না’, ছাত্রলীগ নেতার স্ট্যাটাস ঘিরে তোলপাড় পুলিশের ঘাটতি ১ লাখ ৩৫ হাজার, নতুন ২৪ হাজার পদ সৃষ্টির উদ্যোগ টাঙ্গাইল সদর কোর্ট পরিদর্শনে পুলিশ সুপার কক্সবাজারে রিসোর্টে আগুন: আমতলীর একই পরিবারের ৩ জন নিহত জুড়ীতে ৬০০ নারী চা-শ্রমিকের মধ্যে রেইনকোট বিতরণ পাবনায় আমগাছের ডাল কাটতে গিয়ে যুবকের মৃত্যু  আসামি ছাড়াতে ৩০ লাখ টাকা ঘুষ দাবি, পুলিশের বক্তব্য ভিন্ন

হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ২৭০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার (২২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত যাত্রাবাড়ী থানার রফিকুল হত্যা মামলায় এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর রুম থেকে যাত্রাবাড়ীতে ইমরান হোসেন নামের এক তরুণ হত্যা মামলায় নুরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গত ১ সেপ্টেম্বর ইমরানের মা কোহিনূর আক্তার বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় দায়ের করেন মামলাটি। ইমরান হোসেন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী শফিক আহমেদ, সাবেক অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনসহ ২৯৭ জনকে আসামি করা হয়।

উল্লেখ্য, ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নুরুল ইসলাম সুজন আওয়ামী লীগ থেকে মনোনয়ন নিয়ে প্রথমবার অংশগ্রহণ করেন। ওই সময় নির্বাচনে পরাজিত হন। ওই সময় পঞ্চগড়-২ আসনে জয় লাভ করেন বিএনপি প্রার্থী মোজাহার হোসেন। এরপর ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথমবারের মতো নির্বাচিত হন নুরুল ইসলাম সুজন। তারপর ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয়ী হন তিনি। এ সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন জাসদের প্রার্থী আল আমিন।

২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তৃতীয়বারের মতো নির্বাচিত হন তিনি। ওই সময় নতুন সরকারের রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পান নুরুল ইসলাম সুজন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগের দিন ২৯ ডিসেম্বর তার স্ত্রী তিন সন্তানের জননী নিলুফার ইসলাম অসুস্থতাজনিত কারণে ৫৮ বছর বয়সে মারা যান। ভোটের পরদিন দাফন সম্পন্ন হয় তার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী সুজন রিমান্ডে

সংবাদ প্রকাশের সময় : ১০:১০:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪