ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে দেশ পথ হারাবে না: প্রধানমন্ত্রী ট্রাম্পকে হত্যার পরিকল্পনা! অস্ত্রসহ ভেনেজুয়েলার যুবক গ্রেপ্তার সংস্কার হচ্ছে রেলপথ, নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ৭ নভেম্বর: যেভাবে ইতিহাসের কেন্দ্রবিন্দুতে জিয়াউর রহমান আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা কুমিরের আক্রমণে বদলে গেল মৃত্যুর সিদ্ধান্ত, বাঁচার আকুতিতে চিৎকার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল

হত্যাচেষ্টা মামলায় ৯৪ নম্বর আসামি আইনজীবী পান্না

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছাত্র-জনতার আন্দোলনের পক্ষে সক্রিয়ভাবে অবস্থান নিয়েও হত্যাচেষ্টা মামলার আসামি হলেন সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না। তার বিরুদ্ধে ১৭ অক্টোবর রাজধানীর খিলগাঁও থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের হয়।

খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেন জানান, মামলার বাদী মো. বাকের আলী। মামলায় উল্লেখ্য করা হয়েছে, ১৯ জুলাই বিকাল সাড়ে ৪টায় মেরাদিয়া বাজার এলাকায় পুলিশ, র‍্যাব, ছাত্রলীগ, যুবলীগ ও বিজিবি গুলি চালায়। সেখানে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন মো. আহাদুল ইসলাম।

এ ঘটনায় করা মামলায় এক নম্বর আসামি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জেড আই খান পান্না ৯৪ নম্বর আসামি। ওসি জানান, মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, জেড আই খান পান্না আন্দোলনকালীন আটক ছাত্র সমন্বয়কদের ছাড়াতে আইনি লড়াই চালান। প্রচণ্ড সমালোচনা করেন শেখ হাসিনা সরকারের। তবে সম্প্রতি কিছু ইস্যুতে অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন তিনি। এছাড়া ড. ইউনূসের সমালোচনা করা বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে প্রয়োজনে আইনী সহায়তা দেয়ার কথা বলেও আলোচনার জন্ম দেন।

ছাত্র আন্দোলন চলাকারে হত্যাকাণ্ডের প্রতিবাদে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মানববন্ধনে অংশ নিয়েছিলেন জেড আই খান পান্না। তার সাথে সেই মানববন্ধনে অংশ নেওয়া আইনুন্নাহার লিপি হাইকোর্টে বিচারক নিযুক্ত হয়েছেন। ব্যারিস্টার অনিক আর হক নিয়োগ পেয়েছেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হত্যাচেষ্টা মামলায় ৯৪ নম্বর আসামি আইনজীবী পান্না

সংবাদ প্রকাশের সময় : ০৬:২৯:০৫ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪