ঢাকা ০৮:৩৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ পাবনায় গোপনে মজুত ৪৬৬ বস্তা সার উদ্ধার, তিন ব্যবসায়ীকে জরিমানা শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসির মঞ্চে যেতে হবে ‘ওসি ঠিক তো সব ঠিক’—নারীকে বাসায় ডাকলেন দাগনভূঞার ওসি, ছড়াল ফোনালাপ বাবার মরদেহ রেখেই সম্পত্তি নিয়ে সন্তানদের মারামারি ককটেল তৈরি করতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত, আহত ৩ আগরতলায় আ’ লীগ নেতাদের সফর ঘিরে নতুন রাজনৈতিক বিতর্ক, সীমান্তে বাড়ছে উত্তেজনা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

সোমবার সমাবেশ, মঙ্গলবার ‘লংমার্চ টু ঢাকা’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪ ২৬৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর শাহবাগে সোমবার (৫ আগস্ট) শ্রমিক সমাবেশ এবং শহিদ মিনারে নারী সমাবেশের ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৬ আগস্ট) সারাদেশ থেকে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এই কর্মসূচি ঘোষণা করে।

রোববার (৪ আগস্ট) দুপুরে সমন্বয়ক নাহিদ ইসলাম এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, সোমবার (৫ আগস্ট) ‌‌‌‌সারাদেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন করবে আন্দোলনকারীরা। এছাড়া সকাল ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ এবং বিকেল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ করবে আন্দোলনকারীরা।

তারপর মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকামুখী লংমার্চের জন্য ‘ছাড়তে হবে ক্ষমতা ঢাকায় আসো জনতা’ শীর্ষক একটি স্লোগান ঠিক করেন আন্দোলনকারীরা।

বিবৃতিতে আরও বলা হয়, সব এলাকায়, পাড়ায়, গ্রামে, উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন। যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদের গুম, গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ নাও থাকে একদফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি

সোমবার সমাবেশ, মঙ্গলবার ‘লংমার্চ টু ঢাকা’

সংবাদ প্রকাশের সময় : ০৩:৩৩:৩৪ অপরাহ্ন, রবিবার, ৪ অগাস্ট ২০২৪