ঢাকা ০৭:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ মে মাসে কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টি থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

সিলেটে জামিন, ঢাকায় গ্রেপ্তার মানিক

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটে আদালত থেকে জামিন পাওয়া সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় ফের তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) র‍্যাবের হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস।

তিনি আরও বলেন, বিচারপতি মানিককে সিলেট থেকে ঢাকায় আনা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে তেজগাঁও পুরান বিমানবন্দরে তাকে বহন করা র‍্যাবের হেলিকপ্টার অবতরণ করেছে। ঢাকা মহানগর পুলিশে তাকে সোপর্দ করা হয়েছে।

ডিএমপির মোহাম্মদপুর থানার ওসি মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, বিচারপতি মানিককে ঢাকায় আনা হয়েছে। এস্কর্ট করার জন্য থানার একটি টিম পাঠানো হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ইসরাইল হাওলাদার বলেন, তিনি সিলেটের মামলায় জামিন পেলেও ঢাকায় তার নামে আরও ৪-৫টি মামলা রয়েছে।

এর আগে সকালে সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মানিকের জামিন আবেদন মঞ্জুর করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সিলেটে জামিন, ঢাকায় গ্রেপ্তার মানিক

সংবাদ প্রকাশের সময় : ০৮:৪২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪