ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাঁত মাজার পেস্টেই বিষ! জানুন শরীরে কী ক্ষতি হতে পারে আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠানে ২৩ দিনের ছুটি, ক্লাস হবে ৩৮ দিন আদালতে খুলছে জাবেদের ‘ছক’: জাল ট্রেড লাইসেন্স,মিথ্যা পরিচয়ে ব্যাংক হিসাব, ২৫ কোটির ঋণ চুল পড়া কমাতে রোজমেরি হেয়ার স্প্রে, ঘরেই তৈরি করুন সহজ উপায়ে তৃতীয় বার প্রেসিডেন্ট হওয়ার লক্ষ্যে ২০২৮ সালে ভোটে লড়বেন ট্রাম্প জাতীয় শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে ক্রীড়া, পেশা হিসেবে গড়ে তুলতে উদ্যোগ: প্রধানমন্ত্রী যশোরে বিদেশি পিস্তলসহ অস্ত্র ব্যবসায়ী আটক, তদন্তে র‌্যাব যশোরে ৫ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক ১৬ বছরে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার: আইনমন্ত্রী সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ, তদন্তের আবেদন

সাফ জয়ী দলকে যুব ও ক্রীড়া উপদেষ্টার শুভেচ্ছা

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪ ২২২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতায় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া খেলোয়াড়সহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন। বৃহস্পতিবার (২৯ আগস্ট)বাংলাদেশ দলকে এই শুভেচ্ছা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে এক বিঞ্জপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিঞ্জপ্তিতে বলা হয়েছে, নেপালের ললিতপুরের আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে হোস্ট কান্ট্রি নেপালকেই ৪-১ গোলে পরাজিত করে বাংলাদেশ। বয়সভিত্তিক টুর্নামেন্টে অনূর্ধ্ব-২০ ক্যাটাগরিতে এটিই বাংলাদেশের প্রথম শিরোপা।

দলের এই সাফল্যে জাতীয় ক্রীড়া পরিষদে খেলোয়াড়সহ দলের সবার সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। সাক্ষাৎকালে তিনি খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে তাদের খোঁজ-খবর নেন এবং মতবিনিময় করেন।

এ সময় সাফজয়ী দলের প্রত্যেক সদস্যকে ২৫ হাজার টাকা করে অর্থ পুরস্কার দেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। যুবাদের এই সাফল্য সামগ্রিকভাবে দেশের ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করবে বলেও অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব জনাব আমিনুল ইসলামসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাফ জয়ী দলকে যুব ও ক্রীড়া উপদেষ্টার শুভেচ্ছা

সংবাদ প্রকাশের সময় : ১২:৪২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অগাস্ট ২০২৪