ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

সাগরে ট্রলার ডুবিতে শিশুসহ ৪ জনের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ২০৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর হাতিয়ায় মালবাহী ট্রলার ডুবে তিন শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়।

নিহতরা হলো- শিশু আজিজুল হক (২) ও তার ভাই আব্দুল কাদের (৩) ও আছিয়া বেগম (৩) লায়লা বেগম (৪৫) ।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

ভাসানচর থানার ওসি মো. আবু জাফর বলেন, শনিবার (১০ আগস্ট) সকালে চট্টগ্রাম থেকে ২১জন যাত্রী ও কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেয়। যাত্রা পথে মালবাহী ট্রলারটি ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে ট্রলারের নিচে ছিদ্র হয়ে যায়। এতে ট্রলারটি ডুবে গেলে তিন শিশুসহ এক নারী মারা যায়।

ওসি বলেন, ট্রলারে মাঝি হুমায়ুনসহ ২১ রোহিঙ্গা ছিল। এরমধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। বাকি তিন শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবেএকজন নিখোঁজের কোনো সত্যতা পাওয়া যায়নি। ছোট ছোট এ ট্রলার গুলো দিয়ে চট্রগ্রাম থেকে মালামাল ও যাত্রী আনা নেওয়া করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাগরে ট্রলার ডুবিতে শিশুসহ ৪ জনের মৃত্যু

সংবাদ প্রকাশের সময় : ০৮:৫৪:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪