ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাবেক স্ত্রীকে শ্বাসরোধে হত্যা, থানায় আত্মসমর্পণ স্বামীর বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ, অনলাইনে আবেদন করবেন কীভাবে নারীর নেতৃত্ব বিকাশে সমান সুযোগ দেওয়ার আহ্বান জুবাইদার পার্বত্য মন্ত্রণালয়ে দুর্নীতির খতিয়ান তলব, দুই আমলের অনিয়ম খুঁজছে সংসদীয় কমিটি ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্প, বদলাতে পারে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর পাঁচ রেকর্ড, ভাঙা কি অসম্ভব? রাতে দাঁতে তীব্র ব্যথা? চিকিৎসকের কাছে যাওয়ার আগে যা করবেন একাদশে ভর্তি শিক্ষার্থীদের অনলাইন নিবন্ধন শুরু ১২ নভেম্বর ভুটানকে হারিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের ৭ নভেম্বর ছুটি পেলেন পোশাক শ্রমিকরা

সরে দাঁড়ালেন বাবর আজম

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪ ১৮৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের জাতীয় ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন বাবর আজম। এক বছরেরও কম সময়ের মধ্যে দুইবার অধিনায়কত্ব থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বাবর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়টি জানিয়ে দেন। কারণ হিসেবে তিনি ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে মনোযোগী হওয়া,নিজের খেলা উপভোগ ও পরিবারকে সময় দেওয়ার বিষয় উল্লেখ করেন।

এর আগে ভারতের মাটিতে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের ভরাডুবির পরে বাবরকে তিন ফরম্যাটের নেতৃত্ব থেকে সরিয়ে দিয়েছিল বোর্ড। যদিও বাবর সেক্ষেত্রে নিজেই পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন। এরপর টেস্টে শন মাসুন ও টি-টোয়েন্টি ক্রিকেটে শাহীন শাহ আফ্রিদিকে নেতৃত্ব দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড।

প্রথম দফার অধিনায়কত্বে ক্যারিয়ারে বাবর পাকিস্তান ক্রিকেট দলকে উল্লেখযোগ্য সাফল্য এনে দেন। তার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাল্টি ফরম্যাটে সিরিজ জয় করে পাকিস্তান। অস্ট্রেলিয়ার বিরুদ্ধেও ওয়ানডে সিরিজে সাফল্য পায় পাকিস্তান। তার নেতৃত্বেই দুইটি টি-টোয়েন্টি বিশ্বকাপের একটিতে ফাইনাল ও অন্যটিতে সেমিফাইনাল খেলে পাকিস্তান।

দ্বিতীয় দফায় তার নেতৃত্বে পাকিস্তান হতাশ হয়। ১৩টি টি-টোয়েন্টি ম্যাচের মাত্র ছয়টিতে জয় পায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সরে দাঁড়ালেন বাবর আজম

সংবাদ প্রকাশের সময় : ০১:৩৯:০৪ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪