ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

রাবিতে ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

রাজশাহী ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪ ২০৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগ নেতা তাসকিফ আল তৌহিদের কক্ষ থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করেছে শিক্ষার্থীরা। রবিবার (১১ আগস্ট) সকালে হলের কর্মচারীদের সাথে নিয়ে ছাত্রলীগ নেতাদের কক্ষে তল্লাশি চালায় শিক্ষার্থীরা।

এ সময় তৌহিদের কক্ষ থেকে চাকু, রড, লোহার পাইপ, বিদেশি মদের বোতল, গাঁজা, বস্তায় রাখা রেললাইনের পাথর উদ্ধার করা হয়।এছাড়া ছাত্রলীগের চাঁদা আদায়ের রশিদ, হেলমেট, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর আইডি কার্ড, বাঁশের লাঠি উদ্ধার করে শিক্ষার্থীরা।

এ সময় উপস্থিত শিক্ষার্থীরা জানায়, ইতিপূর্বে ছাত্রলীগের সন্ত্রাসীরা তুচ্ছ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের কক্ষে ডেকে নিয়ে এসব অস্ত্র দিয়ে হত্যার হুমকি দিতো, অত্যাচার করতো।

হল প্রাধ্যক্ষ ড. এ এইচ এম মাহবুবুর রহমান বলেন, এগুলো হল প্রশাসনের কাছে জমা থাকবে। পরবর্তীতে পুলিশের সহায়তায় বাকি কক্ষগুলো তল্লাশির পর এগুলো পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবিতে ছাত্রলীগ নেতার কক্ষ থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

সংবাদ প্রকাশের সময় : ০৩:৪১:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অগাস্ট ২০২৪