ঢাকা ০১:৫২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামপুরে স্বর্ণের দোকানে হামলা, স্বর্ণকারের মৃত্যু; আটক ১ শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে নিহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩ ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১

রানা প্লাজা ও তাজরীন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪ ৩৬১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারের রানা প্লাজা ও তাজরীন ফ্যাশন লিমিটেড দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মঙ্গলবার (২০ আগস্ট) ক্ষতিগ্রস্ত গার্মেন্টস শ্রমিকদের সাথে এক মতবিনিময় সভা শেষে তিনি এ কথা বলেন।

এ সময় আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, এই কমিটিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ শ্রমিক নেতাদের একজন থাকতে পারবে। এছাড়া দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত, নিহত ও আহত পরিবারগুলোকে সহযোগী করা হবে।

তিনি আরও বলেন, সেই সময় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনেক টাকা জমা হয়েছিলো, কিন্তু মাত্র ২১ কোটি টাকা ব্যয় করা হয়। সেই তহবিল লুটপাট হয়েছে কিনা তাও খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

শ্রম উপদেষ্টা বলেন, হাজার কোটি টাকা পাচার আর দুর্নীতির পরও দেশ টিকে রয়েছে শ্রমিকের পরিশ্রমেই। নতুন বৈষম্যহীন যে বাংলাদেশ হচ্ছে সেখানে শ্রমিকরা আর অবহেলিত থাকবে না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রানা প্লাজা ও তাজরীন দুর্ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ

সংবাদ প্রকাশের সময় : ০২:৫২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪