ঢাকা ০৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুষ্টিয়া-যশোরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, এক দিনে চার কর্মসূচি মৌজা রেইটে বড় পরিবর্তন, বাজারদর অনুযায়ী হবে জমির দলিল নির্বাসনে কেউ হারিয়েছেন স্বদেশ, কেউ ফিরেছেন রাজনীতিতে মেডিকেল-ডেন্টালে ভর্তি আবেদন শুরু, পরীক্ষা ১৮ ডিসেম্বর পবিপ্রবি ছাত্রদলের জাতীয় কর্মশালা, আলোচনায় নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ প্রচলিত প্রক্রিয়ায় পর্যালোচনা করছে ভারত আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে ঝালকাঠিতে বিএনপির বিক্ষোভ সংসদে আইন করে আওয়ামী লীগ বিলুপ্তির দাবি, অঙ্গসংগঠন নিষিদ্ধেও রিট ২৪ দিন বন্ধ আদানির এক ইউনিট, সরবরাহে প্রভাব না পড়ার আশা টুঙ্গিপাড়ায় বিএনপির ৬ নেতার পদত্যাগ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন ড. দেওয়ান

সোহরাব হোসেন সৌরভ, রাজশাহী
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪ ১৯৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর। সোমবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নগর ভবনের সচিব দপ্তরে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরপর নগর ভবনের ১ম থেকে ১০ম তলা পর্যন্ত ক্ষতিগ্রস্থ কক্ষগুলো পরিদর্শন করেন।

এ সময় রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর বলেন, প্রথম কাজ হচ্ছে সিটি কর্পোরেশনের মৌলিক যে কাজগুলো দ্রুততম সময়ের মধ্যে সচল করা, যাতে নাগরিক ভোগান্তি না হয়। পাশাপাশি স্বল্প মেয়াদী, মধ্যম মেয়াদি এবং দীর্ঘ মেয়াদী কাজ করা হবে। কাল কর্পোরেশনের কর্মকর্তাদের সাথে কথা বলে বাকি কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে।

এ সময় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেন, প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সাহেল মোঃ নূর-ঈ-সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহম্মেদ আল মঈন পরাগসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করলেন ড. দেওয়ান

সংবাদ প্রকাশের সময় : ০৮:১১:২৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অগাস্ট ২০২৪