ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাসের হার নয়, শিক্ষার প্রকৃত মান যাচাইয়ে বছরভিত্তিক মূল্যায়নের প্রস্তাব মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা পূজার ছুটির আগেই খুলল সাজেক, ভ্রমণে বাধা নেই বেড়ানোর কথা বলে নৌকায় স্ত্রীকে হত্যা, খালে বস্তাবন্দি মরদেহ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, শরীরে পাঁচ গুলির চিহ্ন মোদীর মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, পূর্ণ হতে পারে ৮১ সদস্যের কোটা ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর পাবনায় বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান

যেকোনো মূল্যে তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান: ড. ইউনূস

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দীর্ঘদিন থেকে অমীমাংসিত তিস্তা নদীর পানিবণ্টন ইস্যুতে ভারতের সাথে আলোচনা করবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারটি পিটিআই’র ওয়েবসাইটে শুক্রবার (৬ সেপ্টেম্বর) প্রকাশ করা হয়।

ড. ইউনূস বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে দুই দেশের মধ্যে তিস্তা নদীর পানিবণ্টন ইস্যুটির সমাধান হতে হবে। বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকারের ইস্যুতেও গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান উপদেষ্টা আরও বলেন, ঠিক কী পরিমাণ পানির হিস্যা পাবে বাংলাদেশ- সেটি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি চুক্তিতে সই করতে নারাজ। যেকোনো মূল্যে বিষয়টির সমাধান হতেই হবে- এ মন্তব্যও করেন অন্তর্বর্তী সরকারের প্রধান।

সাক্ষাৎকারে সীমান্ত হত্যার নিন্দা জানিয়ে ড. ইউনূস বলেন, হত্যাকাণ্ড কোনো সমাধান নয়। কাউকে হত্যা করা কোনো সমাধান নয়, কারণ এটি মোকাবিলার আইনি উপায় রয়েছে।

সীমান্ত হত্যা বন্ধের আহবান জানিয়ে তিনি বলেন, সীমান্ত হত্যা একতরফা ব্যাপার। আপনার দেশ দখলের জন্য কেউ সীমান্ত অতিক্রম করছে না। এ হত্যাকাণ্ড বন্ধ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যেকোনো মূল্যে তিস্তার পানিবণ্টন সমস্যার সমাধান: ড. ইউনূস

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৬ সেপ্টেম্বর ২০২৪