ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য কমলগঞ্জে প্রকৃতি ও ঐতিহ্যের বন্দনায় খাসিদের ‘সেং কুটস্নেম’ উদযাপন প্রসূতির পেটে অস্ত্র ঠেকিয়ে অ্যাম্বুলেন্সে ডাকাতি, আতঙ্কে জন্ম নবজাতকের এইচএসসির পুনঃনিরীক্ষণের ফলে বড় সংশোধন, ফল বদলেছে ২৩ হাজার ১৪৫ জনের ঈশ্বরদীতে বিএনপির মিছিলের প্রস্তুতিতে হামলা-গুলির অভিযোগ, আহত ৫ চাঁপাইনবাবগঞ্জে বিদেশী অস্ত্র ও গুলি উদ্ধারসহ দুইজন গ্রেফতার এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তি ভারত, প্রভাবশালী নেতাদের তালিকায় দ্বিতীয় মোদি ১৫ বছরের চুক্তিতে থার্ড টার্মিনালের আয়ের বড় অংশ পাবে জাপান স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, দিল্লিতে অস্ত্রোপচার

মশার কয়েল জ্বালাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ নারী-শিশুসহ ৬

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪ ২৩৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মিরপুরের ভাষানটেকে একটি দোতলা ভবনের নিচ তলায় সিলিন্ডারের গ্যাস লিকেস থেকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশুসহ একই পরিবারের ৬ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের সবার অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১২ এপ্রিল) ভোরে এই ঘটনা ঘটে। পরে দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়।

দগ্ধরা হলো-মো. লিটন (৫২), তার মা মেহেরুন্নেছা (৬৫), স্ত্রী সূর্য বানু (৩০), সন্তান সুজন (৮), লামিয়া (৭) ও লিজা (১৮)। দগ্ধ মো. লিটনের শরীরের ৬৭ শতাংশ, মেহেরুন্নেছার শরীরের ৪৭ শতাংশ, সূর্য বানুর ৮২ শতাংশ, সুজনের ৪৩ শতাংশ, লামিয়ার ৫৫ শতাংশ ও লিজার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে।

বাসার কেয়ারটেকার রিফাত হোসেন বলেন, লিটন মিয়া একজন ফার্নিচার ব্যবসায়ী। বাড়ির নিচতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। শুক্রবার ভোরে মশার কয়েল জ্বালাতে গেলে ঘরের মধ্যে সিলিন্ডারের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণ হয়। এতে তার স্ত্রী ও মেয়েসহ ৬ জন দগ্ধ হন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, শুক্রবার (১২ এপ্রিল) ভোরে মিরপুরের ভাষানটেক থেকে শিশুসহ একই পরিবারের ৬ জনকে দগ্ধ অবস্থায় আনা হয়।তারা জরুরি বিভাগের অবজারভেশনে রয়েছে। দগ্ধ সবার অবস্থা আশঙ্কাজনক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মশার কয়েল জ্বালাতে গিয়ে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ নারী-শিশুসহ ৬

সংবাদ প্রকাশের সময় : ১০:১০:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ এপ্রিল ২০২৪