ঢাকা ০২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে ধারণা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০২:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের উদ্বেগকে সরকার গুরুত্বের সঙ্গে দেখছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে দু-একটি বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে সার্বিক পরিস্থিতি নিয়ে যে ধারণা তৈরি হচ্ছে, তা সঠিক নয় বলে দাবি করেছেন তিনি। তাঁর ভাষ্য, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণেই রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ নিয়ে ৩৮ বিশিষ্ট নাগরিকের উদ্বেগের বিষয়েও কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের উদ্বেগ সরকার আমলে নেবে।

তিনি বলেন, যারা অপকর্মে জড়িত, তাদের কোনো দলীয় পরিচয় নেই; তারা অপরাধী। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে সরকারের অবস্থান কঠোর। তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়েও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর দাবি, বর্তমানে মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি অন্য যেকোনো সময়ের তুলনায় বেশি রয়েছে।

পূজাকে ঘিরে সরকারি বরাদ্দ বাড়ানোর কথাও জানান তিনি। মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, গতবারের ৪ কোটি টাকার তুলনায় এবার দুর্গাপূজার বাজেট বাড়িয়ে ৫ কোটি টাকা করা হয়েছে।

এ ছাড়া সারা দেশে পূজামণ্ডপের সংখ্যাও গতবারের তুলনায় প্রায় ১ হাজার ৫০০টি বেড়েছে বলে জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এবার দুর্গাপূজার ছুটি দুই দিন থেকে বাড়িয়ে তিন দিন করা হয়েছে। সাপ্তাহিক ছুটিসহ সব মিলিয়ে পাঁচ দিনের ছুটি পাবেন মানুষ।

সরকারের আন্তরিকতার কারণেই পূজাকে ঘিরে ছুটি ও অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিচ্ছিন্ন ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে ধারণা ঠিক নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০২:৫৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬