ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৮০ কোটি তরুণ বেকার হতে পারে, দারিদ্র্যে পড়তে পারে ১৩ কোটি মানুষ মন্ত্রীকে না জানিয়ে খাদ্যগুদাম পরিদর্শন, দায়িত্ব হারালেন এপিএস নিজের সন্তান নয়, তবু মৃত শাবককে বুকে আগলে ঘুরছে হাতি সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, আমরা সবাই বাংলাদেশি: প্রতিমন্ত্রী টুকু ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুই দিন আধা ঘণ্টা সময় দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ১০০ ফুট সড়কের ৯০ ফুটই বেদখল, চলাচলে চরম ভোগান্তি প্রথম ধাপে ৮০০ ইউপিতে ভোট, পেশিশক্তি দেখালেই তাৎক্ষণিক ব্যবস্থা কওমি মাদ্রাসায় ছেলেশিশু যৌন নির্যাতন: বারবার ঘটছে, থামানো যাচ্ছে না কেন? ফুসফুসের ক্যানসারে আক্রান্ত পোপ লিও, অস্ত্রোপচারে বাদ দেওয়া হলো একাংশ সৌদির আরামকো তেল শোধনাগারে হামলার দাবি, ক্ষয়ক্ষতি কতটা?

বিআরটিএ ও পাসপোর্ট অফিসে আভিযান,৫ দালাল আটক

সুজন কুমার মন্ডল, জয়পুরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪ ২১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জয়পুরহাটে বিআরটিএ ও পাসপোর্ট অফিসের দালাল চক্রের বিরুদ্ধে জেলা প্রশাসন ও র‍্যাবের যৌথ অভিযান চালানো হয়েছে। এ সময় আটক করা হয়েছে ৫ দালালকে।

বুধবার (১৩ মার্চ) দুপুরে বিআরটিএ ও পাসপোর্ট অফিস চত্ত্বর থেকে আটক ৫ দালালকে আটক করা হয়। এরপর প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলো-জয়পুরহাট সদর উপজেলার কড়ই চকপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশীদ, চকদাদড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে মাহাতাব উদ্দিন, আরাফাত নগর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রেজানুর রহমান সাজু, বাবু পাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের আলম রশীদ,পাচুরচক গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে রফিকুল ইসলাম।

জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান জানান, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশে র‍্যাব-৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুদিন ধরে অসাধু দালাল চক্রকে চিহ্নিত করা হয়। এরপর হাতেনাতে এই দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এই শাস্তি আরোপ করা হয়েছে। মানুষের ভোগান্তি লাঘবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জেলা প্রশাসন ও র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিআরটিএ ও পাসপোর্ট অফিসে আভিযান,৫ দালাল আটক

সংবাদ প্রকাশের সময় : ০৪:০৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৩ মার্চ ২০২৪