ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইউপি নির্বাচন সামনে রেখে ইসির তোড়জোড় হামের টিকাকাণ্ডে অন্তর্বর্তী সরকারের দায় খুঁজতে তদন্ত কমিশন চুরির বিরোধে কৃষককে পিটিয়ে হত্যা অনুমোদনহীন প্ল্যান্টে হেভি ক্রুড আমদানির অনুমতি চায় সুপার পেট্রোকেমিক্যাল পিএসসি সংস্কারসহ ১৩ দফা দাবি শিবিরের, নিয়োগে দলীয় প্রভাব বন্ধের আহ্বান তেঁতুলিয়ায় ৬৪ শতক জমি নিয়ে পাল্টাপাল্টি দখলের অভিযোগ অ্যাকাউন্ট থেকে ৮৫ লাখ টাকা আত্মসাৎ:ডাচ-বাংলার ৯ জনের বিরুদ্ধে মামলা যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতিতে অপেক্ষা ১০ বছর, কঠোর হচ্ছে অভিবাসন নীতি ৭ নভেম্বর উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী মহেশপুর সীমান্তের ধানক্ষেতে নারীর মরদেহ, পরিচয় মিলেছে যশোরে

বাবার আমৃত্যু লড়তে চান মেয়ে তৃণা

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ২৮০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ-১ আসনের এমপি সাধন চন্দ্র মজুমদারকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের দুই ঘণ্টা পর রাত সাড়ে ১০টায় নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়েছেন সাধন চন্দ্র মজুমদারের ছোট মেয়ে তৃণা মজুমদার।

তাতে তিনি লিখেছেন, ‘তাও তো দুই মাস বাবার পাশে থাকতে পেরেছি। আমার হাত থেকেই নিয়ে গেল। অনেক শক্তি দিয়েছে দু’মাস আমাকে। সত্যের পথ কঠিন, এটাই শিখেছি ওনার কাছে, দেখা যাক। তৃণা, আমৃত্যু লড়াই করবে বাবার জন্য।’

ফেসবুক এই স্ট্যাটাস ঘিরে নানা রকম কমেন্ট করতে থাকেন নেটিজেনরা। যেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরা ইতিবাচক মন্তব্য করলেও নেতিবাচক মন্তব্যের ঝড় তুলতে থাকেন সাধন চন্দ্রের নির্বাচনী এলাকা নওগাঁর সাপাহার, পোরশা ও নিয়ামতপুর উপজেলার বাসিন্দারা।

কমেন্টে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় খাদ্য বিভাগের কিছু কর্মকর্তাদেরও। তাদের তোপের মুখে ২০ মিনিটের মধ্যেই স্ট্যাটাসটি ফেসবুক থেকে সরিয়ে নেন তৃণা।

গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন মজুমদারকে আসামি করা হয়।

উল্লেখ্য, ২০০৮, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালের জাতীয় নির্বাচনে নওগাঁ-১ আসনের এমপি নির্বাচিত হন সাধন চন্দ্র মজুমদার। ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনি ছিলেন খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। সাপাহার, পোরশা ও নিয়ামতপুর এই তিন উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-১ সংসদীয় আসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাবার আমৃত্যু লড়তে চান মেয়ে তৃণা

সংবাদ প্রকাশের সময় : ০১:২২:৫০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪