ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দাবদাহে শরীর ঠান্ডা রাখতে কী খাবেন, কী এড়িয়ে চলবেন? এইচপিভি টিকা: পুরুষদেরও সুরক্ষায় জরুরি—কোন কোন ক্যানসার ঠেকায়? হৃদ্‌রোগের আগে শরীরে কী ঘটে? ‘এন্ডোথেলিয়াল ডিসফাংশন’ ও ঝুঁকির কারণগুলো ‘কৃত্রিম বন্যা’য় সড়কেই হাঁটু পানি, ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবলো চট্টগ্রাম পানির নিচে পাকা ধান, হাওরপাড়ে কৃষকদের হাহাকার টাঙ্গাইলে ছাত্রদলের উদ্যোগে খাবার পানি বিতরণ নিউমার্কেটে গুলিবর্ষণে নিহত এক ব্যক্তি—সন্ত্রাসী দ্বন্দ্বের সন্দেহে তদন্তে পুলিশ পরীক্ষাকক্ষে পানি, বেঞ্চে উঠে পরীক্ষা দিল শিক্ষার্থীরা মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যে ১০ মিনিট অচল সংসদ মে মাসে কেমন থাকবে আবহাওয়া? ঝড়-বৃষ্টি থাকলেও বাড়তে পারে তাপমাত্রা

বরিশালে মা ইলিশ রক্ষায় ৭১১ অভিযান, কারাদণ্ড ৯৪ জেলের

শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ১২:০০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪ ১৭৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মা ইলিশ রক্ষায় সাগরে ও নদীতে মাছ ধরা নিষেধকালে গত ৬ দিনে বরিশাল বিভাগের বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ৯৪ জন জেলেকে কারাদণ্ড দেয়া হয়েছে। একই সাথে নিষেধাজ্ঞা উপেক্ষা করায় জেলেদের কাছ থেকে ১০ লাখ ৬২ হাজার ১ শত টাকা জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) রাত পর্যন্ত ৭১১ টি অভিযান চালানো হয়েছে। ২৩১টি মোবাইল কোর্ট পরিচালনা করার পাশাপাশি ২৫৯টি মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ৪ কোটি ৬৮ লাখ ৬০ হাজার ১ শত টাকা মূল্যের ২৫ লাখ ৮৮ হাজার ৭ শত মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে। এছাড়া নৌকা সহ জব্দকৃত মালামাল বিক্রী করে ১ লাখ ২ হাজার ৬ শত টাকা আয় হয়েছে।

মৎস্য বিভাগ সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগে ১৪১ বার মৎস্য অবতরন কেন্দ্র, ১ হাজার ৭০ বার বিভিন্ন মাছঘাট, ১ হাজার ৯৯১ বার বিভিন্ন আড়ত, ১ হাজার ১৪৯ বার বিভিন্ন বাজার পরিদর্শন করা হয়েছে। আর গত দু’দিনে ৫ হাজার ৬৪৯ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

উল্লেখ্য গত ১৩ অক্টোবর মধ্যরাত থেকে ২২ দিনের জন্য উপকূলের সাত হাজার বর্গ কিলোমিটার এলাকায় ইলিশ আহরন, পরিবহন ও বিপন্ন নিষিদ্ধ করা হলেও প্রশাসন বরিশাল বিভাগের নদ-নদীতে ইলিশ আহরন বন্ধ করার জন্য প্রচেষ্টা চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে মা ইলিশ রক্ষায় ৭১১ অভিযান, কারাদণ্ড ৯৪ জেলের

সংবাদ প্রকাশের সময় : ১২:০০:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪