ঢাকা ০৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আইসিসির ফ্র্যাঞ্চাইজি লিগস কমিটির চেয়ারম্যান হলেন তামিম ইকবাল বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো, দীর্ঘ বিরতিতে প্রশ্ন ফুটবলারদের প্রস্তুতি নিয়ে বিতর্কের কেন্দ্রেও আকাশছোঁয়া আয়, ফিফা সভাপতির বেতন কত? শাহবাগের অবরোধ প্রত্যাহার, শিক্ষার্থীদের আলটিমেটাম বাজেট অধিবেশনের সমাপ্তি, পাস হয়েছে ১০টি সরকারি বিল মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর

বরযাত্রী বোঝাই বাস খাদে, নিহত ৩০

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪ ১৪৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বরযাত্রী বোঝাই বাস খাদে পড়ে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। ঘটনাটি ভারতের উত্তরাখণ্ডে।

এদিকে, দুর্ঘটনার পর উদ্ধারকাজ শুরু হয়েছে। আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এরধ্যে দুর্ঘটনা নিয়ে তদন্তে শুরু করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার (৪ অক্টোবর) রাত ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে উত্তরাখণ্ডের পৌড়ী জেলায়। এদিন হরিদ্বারের লালধাং থেকে পৌড়ীর বিরনখাল গ্রামে বরযাত্রীদের নিয়ে যাচ্ছিল বাসটি। কনের বাড়ি থেকে মাত্র দুই কিমি দূরে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বাসচালক। ২০০ ফুট গভীর একটি খাদে পড়ে যায় বাসটি।

দেশটির পুলিশ সূত্রে খবর, বাসে ছিলেন ৪০ থেকে ৫০ জন। খাদে পড়তেই চিৎকার-চেঁচামেচি শুরু করেন সবাই। ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত সেখানে পৌঁছয় এসডিআরএফ ও স্থানীয় থানার পুলিশ। আহতদের পাঠানো হয় স্থানীয় হাসপাতালে। এরমধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন উত্তরাখণ্ড বিধানসভার স্পিকার রিতু খানদুরি। সেখানে তাকে ঘিরে ধরেন গ্রামবাসিরা। শুরু করেন বিক্ষোভ ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরযাত্রী বোঝাই বাস খাদে, নিহত ৩০

সংবাদ প্রকাশের সময় : ০১:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪