ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, হত্যা নাকি আত্মহত্যা? এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ভারতে থাকা আ’ লীগ নেতাদের নির্দেশ ও হুন্ডির অর্থের দাবি ডিবির পঞ্চগড়ে ৩৩ যুবককে কারিগরি প্রশিক্ষণ ও সনদ দিল ১৮ বিজিবি দুই বছর পর খুলনা-কলকাতা রুটে আবারও চালু হচ্ছে বন্ধন ট্রেন বিধবা স্ত্রী ও বিপত্নীক স্বামীকে আজীবন পারিবারিক পেনশন, বদলেছে পেনশনের হিসাব ন্যাম ভবন থেকে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ভারত-বাংলাদেশ বাণিজ্য বাড়াতে বিটুবি টাস্কফোর্স গঠনের আহ্বান জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ডেঙ্গুর দাপট অব্যাহত, একদিনে ৬ মৃত্যু ও হাসপাতালে ১,৫৯৩ ভর্তি

প্রধানমন্ত্রীর চীন সফরে হতে পারে যেসব চুক্তি

দেবব্রত দত্ত
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪ ৩০৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি বছরের জুলাইয়ে চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার এই সফরে কয়েকটি সমঝোতা সই ও চুক্তি হতে পারে। আগামী সোমবার সূচি চূড়ান্ত করতে বেইজিংয়ে বৈঠকে বসছেন দুই দেশের পররাষ্ট্রসচিব। বাংলাদেশের পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন জানিয়েছেন, বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসনের ওপর জোর দেয়া হবে।

আরও পড়ুন : সপরিবারে সিঙ্গাপুরে বেনজীর!

আঞ্চলিক সহযোগিতা বাড়াতে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের পর গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (জিডিআই) ও গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভে (জিএসআই) যুক্ত হতে আগেই বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে চীন।

চীনা পররাষ্ট্রমন্ত্রীর ২০২২ সালে ঢাকা সফরে আনুষ্ঠানিক প্রস্তাবও দেয়া হয়েছিলো। তবে, তখন সরকার জানিয়েছিলো, জাতীয় নির্বাচনের আগে কোন জোটে যোগ দিতে চায় না ঢাকা।

আরও পড়ুন : মাদারীপুরে হিন্দুদের জমি জোর করে সস্তায় কেনেন বেনজীর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে চীন সফরে যেতে পারেন। আর সেই সময় আলোচনায় উঠতে পারে জিডিআই ও জিএসআই ইস্যু। শীর্ষ পর্যায়ের এই সফরে অর্থনৈতিক উন্নয়ন সহযোগিতা, সবুজ ও নিম্ন-কার্বন উন্নয়ন এবং বন্যা মৌসুমে ব্রহ্মপুত্র নদীর জলীয় তথ্য সরবরাহ বিষয়ে ঢাকা-বেইজিং সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

সোমবার (৩ জুন) বেইজিংয়ে দু’দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রীর সফরসূচির পাশাপাশি চুক্তির বিষয়ও চুড়ান্ত করা হতে পারে।এই বৈঠকে বেইজিংয়ের পক্ষে নেতৃত্ব দেবেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী সান ওয়েডং। আলোচনায় রোহিঙ্গা সংকট সমাধানে ত্রিদেশীয় উদ্যোগ বাস্তবায়নে গুরুত্ব দেবে ঢাকা।

এ ব্যাপারে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, চীন আমাদের সহযোগিতা করছিলো। পাইলট প্রকল্প থমকে গেছে। মিয়ানমার সরকার ও আরাকান আর্মির সাথে তাদের কতোটুকু সম্পর্ক রয়েছে তা জেনে কাজ করতে অনুরোধ করব। এছাড়া বাণিজ্যিক ঘাটতি কমানো ও চীনা অর্থায়নে আটকে থাকা প্রকল্প বাস্তবায়নে জোর দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রধানমন্ত্রীর চীন সফরে হতে পারে যেসব চুক্তি

সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪