ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিরের আক্রমণে বদলে গেল মৃত্যুর সিদ্ধান্ত, বাঁচার আকুতিতে চিৎকার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে

পুকুর দখলের অভিযোগে বিএনপি নেত্রী শিরিনের সব পদ স্থগিত

শাহ জালাল, বরিশাল
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ২১৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বলপ্রয়োগ করে একটি পাবলিক পুকুর দখলের অভিযোগে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সব পদ ও রাজনৈতিক ও সাংগঠনিক সব কার্যক্রম থেকে স্থগিত করেছে দলের কেন্দ্রীয় কমিটি। দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্রাউন কম্পাউন্ড এলাকার প্রায় ১০ কোটি টাকা মূল্যের জনগণের ব্যবহার্য একটি বড় পুকুরকে নিজেদের দাবি করে প্রতি রাতে ট্রাকে বালি এনে ভরাট করছিলেন বিলকিস জাহান শিরিন ও তার ভাই। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম স্থানীয় পরিদর্শন করে জানান শিরিনের বিরুদ্ধে মামলা করা হবে। অবশ্য শিরিনকে পুকুরটি পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বরিশালের এককালীন জমিদার এমটি ব্রাউনের স্ত্রী পুকুরটি ১৯২২ সনে স্থানীয় জনসাধারনের ব্যবহারের জন্য পুকুরটি খনন করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পুকুর দখলের অভিযোগে বিএনপি নেত্রী শিরিনের সব পদ স্থগিত

সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪