ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মুক্তিযুদ্ধে শহিদদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নে কাজ চলছে: প্রধানমন্ত্রী তিন দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের সড়ক অবরোধ প্রধানমন্ত্রীর নেতৃত্বে শিক্ষাব্যবস্থার পুনর্গঠন হবে: মাহদী আমিন মানব পাচার ও চোরাচালান দমনে নতুন আইন কার্যকর হবে: স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই গণহত্যায় জড়িত কাউকে ছাড় নয়: চিফ প্রসিকিউটর দেশকে আরও সবুজ করে গড়ে তুলতে সবার প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান চার বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারতীয় দল জব্দ পাথর নিয়ে ইউএনও’র লুকোচুরি ব্রাজিলের চিনির চুক্তি ভেঙে লন্ডনে ধরা খেল এস আলম, দিতে হবে ২৫ কোটির ক্ষতিপূরণ শেখ হাসিনার প্রত্যর্পণ আইন অনুযায়ীই হবে: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়

পাহাড়ে বাড়ছে অপহরণ, বাড়ছে আতঙ্ক

কক্সবাজার প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪ ৩৪৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কক্সবাজারের টেকনাফে পাহাড়ি এলাকায় সবজিক্ষেতে কাজ করার সশয় চার কিশোরসহ ৭ জনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। তাদের মুক্তিপণ হিসেবে পাঁচ লাখ টাকা দাবি করা হয়েছে। বুধবার (২৭ মার্চ) বিকেলে পাঁচজন এবং মঙ্গলবার (২৬ মার্চ) সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং খারাংখালি কম্বনিয়া পাড়া পাহাড়ে দুজনকে অপহরণ করা হয়। এ নিয়ে গত ২৭ দিনে মোট ২৭ জন অপহরণের শিকার হলেন।

অপহৃতরা হলো- মোহাম্মদ নুর (১৫),অলী আহমেদ (৩০), শাকিল মিয়া (১৫), মো. জুনায়েদ (১৩), মো. সাইফুল (১৪), মো. ফরিদ (২৫) ও সোনা মিয়া (২৪।

হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমেদ আনোয়ারী বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিদিনের মতো অপহৃতরা বুধবার (২৭ মার্চ) বিকেলে সবজিক্ষেত কাজ করার সময় পাঁচ শ্রমিককে অপহরণ করা হয়। তাদের মুক্তিতে মুক্তিপণ দাবি করা হয়েছে।

এর আগে মঙ্গলবার (২৬ মার্চ) সকালে মোহাম্মদ নুর গরু চড়াতে গেলে একদল অস্ত্রধারী দুর্বৃত্ত তাকে ও অলী আহমেদকে অপহরন করে নিয়ে যায়।

তিনি আরও বলেন, দিনের পর দিন এভাবে পাহাড়ে অপহরণের ঘটনা বাড়ছে। এতে কৃষক, শ্রমিকসহ পাহাড়ে বসবাসকারী মানুষের মধ্যে আতঙ্ক বাড়ছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গণি এর সত্যতা নিশ্চিতক করে বলেন, অপহরণের খবর পেয়ে তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে।

এর আগে ২১ মার্চ পাঁচ শ্রমিক অপহরণের শিকার হয়েছিলেন। পরে মুক্তিপণ দিয়ে চারজন ছাড়া পান। তার আগে ৯ মার্চ মাদরাসা থেকে ফেরার পথে ৬ বছরের এক ছাত্রকে অপহরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পাহাড়ে বাড়ছে অপহরণ, বাড়ছে আতঙ্ক

সংবাদ প্রকাশের সময় : ১২:২৪:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪