ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পাসের হার নয়, শিক্ষার প্রকৃত মান যাচাইয়ে বছরভিত্তিক মূল্যায়নের প্রস্তাব মোটরসাইকেলের সামনেও নম্বরপ্লেট বাধ্যতামূলক, সময়সীমা ১৫ নভেম্বর মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা পূজার ছুটির আগেই খুলল সাজেক, ভ্রমণে বাধা নেই বেড়ানোর কথা বলে নৌকায় স্ত্রীকে হত্যা, খালে বস্তাবন্দি মরদেহ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, শরীরে পাঁচ গুলির চিহ্ন মোদীর মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, পূর্ণ হতে পারে ৮১ সদস্যের কোটা ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর পাবনায় বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান

পাচার হওয়া অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪ ২৫৭ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে সুইজারল্যান্ড সরকারের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনুস।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংগলি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এই সহযোগিতা চান।

এ সময় অধ্যাপক ইউনুস সুইস রাষ্ট্রদূতের কাছে জানতে চান পাচার হওয়া অর্থ ফেরত আনার কোনো উপায় আছে কি-না। বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার হয়েছে। এই অর্থ ফেরত আনা খুব জরুরী।

রাষ্ট্রদূত রেতো রেংগলি বলেন, সুইজারল্যান্ড সবসময় বিশ্বব্যাপী স্বীকৃত প্রক্রিয়া ও মানদণ্ড মেনে সহযোগিতা করতে ইচ্ছুক। সুইজারল্যান্ড অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে। দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করতে আগ্রহী।

রাষ্ট্রদূত আরও বলেন, আমি আশাকরি বাংলাদেশের ব্যবসায় পরিবেশ আরও বিকাশ লাভ করবে। মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে এ সময় উদ্বেগ প্রকাশ করেন তিনি।

অধ্যাপক ইউনুস বলেন, তার সরকার রোহিঙ্গা ক্যাম্পগুলোতে তরুণ নেতৃত্বের বিকাশ ঘটাতে চান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পাচার হওয়া অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহযোগিতা চাইলেন ড. ইউনূস

সংবাদ প্রকাশের সময় : ০৮:১৭:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪