পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন ২০১ কর্মকর্তা
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫৫:১১ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪ ১৯৮ বার পড়া হয়েছে
পদোন্নতি পেয়ে যুগ্মসচিব হলেন প্রশাসনের উপসচিব ও সমপদমর্যাদার ২০১ জন কর্মকর্তা। রোববার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রঞ্জাপনে বলা হয়েছে, পদোন্নতির আদেশে উল্লিখিত কোনো কর্মকর্তার দপ্তর এরমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম বা ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করবেন। একই সাথে যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের যে তারিখ থেকে কনিষ্ঠ কর্মকর্তা দ্বারা অতিক্রান্ত হয়েছেন সেই তারিখ থেকে তাদের পদোন্নতি কার্যকর হবে । সেই সাথে তারা বকেয়া আর্থিক সুবিধা প্রাপ্য হবেন।
এ ক্ষেত্রে পরবর্তীতে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ তথ্য পাওয়া গেলে তার ক্ষেত্রে এ আদেশের প্রয়োজনীয় সংশোধন করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।
যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় বরাবর অথবা ই-মেইলের মাধ্যমে অনলাইনে যোগদানপত্র দাখিল করতে পারবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
























