ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের সাম্প্রতিক পরিস্থিতি বিদেশি কূটনীতিকদের জানাল সরকার শেখ হাসিনার দেশে ফেরার ইচ্ছা আর বাস্তবতা এক নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী রূপপুর গ্রিন সিটিতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার  ৬ মামলার আসামি আবারও ইয়াবাসহ গ্রেপ্তার পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২২ হাজার চায় শ্রমিকপক্ষ, মালিকদের প্রস্তাব ১৫,৮০০ জ্বালানি খাতে অদৃশ্য ছায়া: সরকার বদলালেও অটুট বিপু-এজাজ সিন্ডিকেট বিজয় দিবসে দেশে  ফিরতে চান শেখ হাসিনা দুই মিনিটের ব্যবধানে দুই দফা ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন এলাকা ডিএনসিসি কাপের নতুন আসর, টাইটেল স্পন্সর বসুন্ধরা হাউজিং মালয়েশিয়ার প্রলোভনে সাগরে জিম্মি-বাণিজ্য

নৌযান চলাচল বন্ধ তিন উপকূলীয় এলাকায়

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪ ২৩১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৈরী আবহাওয়ার কারণে নোয়াখালীর হাতিয়াসহ ৩টি উপকূলীয় এলাকায় নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়াও এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচলও বন্ধ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিআইডব্লিউটিএ’র বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিআইডব্লিউটিএ জানিয়েছে, উপকূলীয় অঞ্চলে বৈরী আবহাওয়া চলছে। সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাগরে প্রচণ্ড ঢেউ থাকায় যাত্রীদের জানমালের নিরাপত্তায় ঢাকা থেকে হাতিয়া ও বেতুয়াগামী, বেতুয়া ও হাতিয়া থেকে ঢাকাগামী এবং ঢাকা থেকে খেপুপাড়াগামী ও খেপুপাড়া থেকে ঢাকাগামী- এইতিনটি উপকূলীয় অঞ্চলের নৌ পথে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে এক ইঞ্জিনবিশিষ্ট নৌযান চলাচল বন্ধ রাখার কথাও জানিয়েছে বিআইডব্লিউটিএ।

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। স্থল নিম্নচাপ আকারে এটি এখন খুলনা অঞ্চলে অবস্থান করছে। সমুদ্রবন্দরসহ উপকূলীয় এলাকাকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নৌযান চলাচল বন্ধ তিন উপকূলীয় এলাকায়

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪