ঢাকা ০২:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা হয়নি বলেই বারবার ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব বাংলাদেশের ওপর দিল্লির খবরদারি চলবে না : গোলাম পরওয়ার আওয়ামী লীগের সঙ্গে গোপন আঁতাতকারীদের বিএনপিতে জায়গা নেই: আইনমন্ত্রী শীতের সবজিতেও দামের উত্তাপ, মাছ-মাংসের বাজারে নাভিশ্বাস ক্রেতাদের পবিত্র কোরআনে মানুষের মর্যাদার ১০ অনন্য দিক সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাল বসুন্ধরা স্কুলের শিক্ষার্থীরা জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার শীর্ষ সন্ত্রাসী রনজু গ্রেপ্তার রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান সীমান্তের দুই পারে পাচারকারীদের জাল, টার্গেট নারী-পুরুষ

নির্বাচন কমিশনারের দায়মুক্তি কেন অবৈধ নয়, জানতে চাইলো হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনের সময় প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য নির্বাচন কমিশনারের দায়মুক্তি দেয়া কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন দ্বৈত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (২৭ আগস্ট) এই রুল জারি করেন।

বিবাদীদের আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়। আইনজীবী মোহাম্মদ শিশির মনির আদালতে রিটের পক্ষে শুনানি করেন।

১৮ আগস্ট ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনারদের দায়মুক্তি দেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের ১০ আইনজীবী। একই সাথে রিটে ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের নিয়োগ নিয়ে প্রশ্ন তোলা যাবে না, এমন বিধান বাতিল চাওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচন কমিশনারের দায়মুক্তি কেন অবৈধ নয়, জানতে চাইলো হাইকোর্ট

সংবাদ প্রকাশের সময় : ০১:২৪:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪