ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মহাষষ্ঠীতে শুরু শারদীয় দুর্গাপূজা জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকা, বাধ্যতামূলক অবসরে ১৪৭ পুলিশ কর্মকর্তা পূজার ছুটির আগেই খুলল সাজেক, ভ্রমণে বাধা নেই বেড়ানোর কথা বলে নৌকায় স্ত্রীকে হত্যা, খালে বস্তাবন্দি মরদেহ নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা, শরীরে পাঁচ গুলির চিহ্ন মোদীর মন্ত্রিসভায় বড় রদবদলের জল্পনা, পূর্ণ হতে পারে ৮১ সদস্যের কোটা ড্রেনের পাশে পড়ে ছিল নবজাতক, অতঃপর পাবনায় বিশ্ব গ্রামীণ নারী দিবস পালিত, নারীর অবদান ও অধিকার সুরক্ষার আহ্বান জরিমানা ছাড়াই ২৫ অক্টোবর পর্যন্ত ভ্যাট রিটার্ন জমার সুযোগ টিকটকের রঙিন দুনিয়ার মোহ, স্বাধীন জীবনের স্বপ্নে ঘর ছাড়ে ৪ স্কুলছাত্রী

‘নতুন সরকার মানুষের আস্থা ফেরাতে কাজ করবে’

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪ ২৭২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে ফিরে বিমানবন্দরে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষের আস্থা ফেরাতে কাজ করবে নতুন সরকার। আমার ওপর ভরসা রাখুন। কোথাও হামলা হবে না।

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর পৌনে ৩টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসব কথা বলেন।

এর আগে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটটি বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

এ সময় ড. মুহাম্মদ ইউনূস বলেন, আবু সাঈদের কথা আজকে মনে পড়ছে। যে আবু সাঈদের কথা দেশের প্রতিটি মানুষের মনে গেঁথে রয়েছে। এর মধ্য দিয়ে দেশে দ্বিতীয় স্বাধীনতা এসেছে।

তিনি আরও বলেন, যদি আমাকে বিশ্বাস করেন, তাহলে সারাদেশে চলমান হামলা বন্ধ করেন। তা না করলে আমার এখানে প্রয়োজন নেই।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার (৮ আগস্ট) শপথ নিবেন। রাত সাড়ে ৮টা শপথ অনুষ্ঠানের কথা রয়েছে।

৫ আগস্ট (সোমবার) আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

‘নতুন সরকার মানুষের আস্থা ফেরাতে কাজ করবে’

সংবাদ প্রকাশের সময় : ০৩:৫৮:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪