ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মৃত্যুদণ্ডের আগে ঢাকাকে জানায়নি সৌদি আরব, জবাব চেয়ে চিঠি সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার সব ধর্মের মূল শিক্ষা: প্রধানমন্ত্রী সীমান্তের ১৩ পূজামণ্ডপে বিজিবির কড়া নিরাপত্তা, প্রস্তুত আরও দুই প্লাটুন রাস্তায় মাদকাসক্ত অবস্থায় ‘রাজকুমারী’, ৩ মাসের রিহ্যাব ও জরিমানা শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছিল ফ্যাসিস্ট সরকার’: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে ২ হাজার ৮০০ হিন্দুধর্মাবলম্বীকে প্রতিমন্ত্রীর উপহার ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৮১ যুব উন্নয়নে নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁস, সরকারি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৭ হাসিনার সরকারের দেখানো পথেই হাঁটছে বর্তমান সরকার ইটভাটার পাশে যুবকের মরদেহ, মৃত্যুর কারণ নিয়ে রহস্য

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

চৌধুরী মাহমুদ আশরাফ টুটু , সালথা (ফরিদপুর)
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪ ২২৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফরিদপুরের সালথায় ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে সালথা থানা পুলিশ। আটক মোঃ আবু বক্কার ওরফে লাল মিয়া ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ময়না গ্রামের মফিজুর রহমান এর ছেলে।

মঙ্গলবার (২৬ মার্চ) বেলা সোয়া ১২টার দিকে পার্শ্ববর্তী বোয়ালমারী থানাধীন ময়েনদিয়া বামক এলাকা হতে মোঃ আবু বক্কার ওরফে লাল মিয়াকে আটক করা হয়।

এর আগে ২৬ মার্চ সকালে ধর্ষণের শিকার হওয়া ঐ নারীর পিতা বাদী হয়ে সালথা থানায় মামলা দায়ের করে। মামলাটি গ্রহন করে সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান এর দিক নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কবিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম এজাহার দায়েরের তিন ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেফতার করে।

জানা যায়, উক্ত আসামী ঐ গ্রামে পেঁয়াজ তোলার কৃষান দেওয়ার জন্য আসে। সেই সুবাদে ঐ নারীর সহিত প্রেমের সম্পর্ক তৈরি করে এক পর্যায়ে সোমবার (২৫ মার্চ) রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে ধর্ষণ করে।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফায়েজুর রহমান বলেন, ভিকটিমের বাবা এজাহার দায়েরের তিন ঘন্টার মধ্যে অভিযুক্ত ধর্ষক আবুবক্কর ওরফে লাল মিয়া কে আটক করা হয়েছে। আটক লাল মিয়াকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভিকটিম কে ননস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধর্ষণের ঘটনার সত্যতা পাওয়া গেছে, মামলার তদন্ত অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

সংবাদ প্রকাশের সময় : ০৫:৪৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মার্চ ২০২৪