ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জামালপুরে দুই ইটভাটায় অভিযান, সাড়ে ৪ লাখ টাকা জরিমানা পুরাতন কলেজ খেয়াঘাটে উচ্ছেদ অভিযান, সরানো হলো ১৭ ব্যবসাপ্রতিষ্ঠান নিখোঁজের এক দিন পর বাড়ির পেছনে মিলল তিন বছরের আদিবার মরদেহ নাশকতার আশঙ্কায় পুলিশেও নজরদারি, চার কর্মকর্তা গ্রেপ্তার প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতি, জাতীয় পদক পেল আকিজ এগ্রো ফিড সন্দেহজনক লেনদেন-গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, বিপাকে বৈধ গ্রাহকরাও শেখ হাসিনার প্রত্যর্পণে ভারতের জবাবের অপেক্ষায় ঢাকা ভোজ্যতেলের দাম লিটারে বাড়ল ৩ টাকা প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে ফেরানো হবে, বিকল্প পথ নেই: পার্থ বিস্ফোরক মামলায় আনারের মেয়ে ডরিনের ৩ দিনের রিমান্ড

আ’লীগ নেতা-কর্মীরা দেশ ত্যাগ করতে না পারে সেজন্য কড়াকড়ি বেনাপোলে

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ১০:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪ ১৯২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সম্প্রতি সহিংস ঘটনায় নিরাপত্তাজনিত কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে। ভূয়া নাম পদবী ব্যবহার করে আওয়ামী লীগের কোন নেতা-কর্মী, এমপি-মন্ত্রী বা দূর্নীতিগ্রস্ত কোন ব্যাক্তি দেশ ত্যাগ করতে না পারে সেজন্য কড়াকড়ি করা হয়েছে। তবে মেডিকেল ভিসায় বাংলাদেশি পাসপোর্ট যাত্রী এবং ভারতীয় পাসপোর্ট যাত্রী যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা ভারতে প্রবেশ করতে পারছেন।

শুক্রবার (৯ আগষ্ট) সকালে ইমিগ্রেশন কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য জানান। গত মঙ্গলবার থেকে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে। তবে জরুরী চিকিৎসার জন্য বাংলাদেশী পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারতে প্রবেশ করতে পারছেন।

অপরদিকে পেট্রাপোল ইমিগ্রেশন কোন ভারতীয় যাত্রীকে বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছেন না। ভারতে অবস্থানকারী বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা নিজ দেশে ফিরতে পারছেন।

বাংলাদেশ থেকে ফিরে যাওয়া ভারতীয় যাত্রী সমীর সরকার বলেন, বাংলাদেশে আমার বাপ-দাদার বাড়ি। ক’দিনের জন্য বেড়াতে এসেছিলাম। এদেশের অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি চলে যাচ্ছি।

চিকিৎসার জন্য ভারতে যাওয়া যাত্রী শাহিদা খাতুন জানান, আমার স্বামীর হার্টের চিকিৎসার জন্য কয়েকমাস অন্তর ভারতে যাওয়া লাগে। আজ বর্ডারে এসে দেখছি হাতে গোনার মতো যাত্রী যাতায়াত করছে। কেমন একটা ভয় ভয় লাগছে।

পাসপোর্টধারী শুকুরুজ্জামান জানান, আমি ভ্রমণ ভিসায় ভারতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল এসেছিলাম। ইমিগ্রেশনে পাসপোর্ট সিল করার জন্য গেলে আমাকে ফিরিয়ে দিলেন। এখন যাওয়া যাবেনা বলে অফিসাররা জানান।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনর্চাজ আজহারুল ইসলাম বলেন, সম্প্রতি সহিংস ঘটনায় নিরাপত্তাজনিত কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে। ভূয়া নাম পদবী ব্যবহার করে আ’লীগের কোন নেতা-কর্মী, এমপি-মন্ত্রী বা দূর্নীতিগ্রস্ত কোন ব্যাক্তি দেশ ত্যাগ করে ভারতে প্রবেশ করতে না পারে সে জন্য আপাতত যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে এবং কড়াকড়ি করা হয়েছে। তবে কিছু কিছু ভ্রমন ভিসার যাত্রীরা ভারতে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন গোয়েন্দাদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 

উল্লেখ্য, গত বুধবার (৭ আগস্ট) ভূয়া নাম ব্যবহার করে ভারতে যাওয়ার সময় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীবকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আ’লীগ নেতা-কর্মীরা দেশ ত্যাগ করতে না পারে সেজন্য কড়াকড়ি বেনাপোলে

সংবাদ প্রকাশের সময় : ১০:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৯ অগাস্ট ২০২৪