সংবাদ শিরোনাম ::
দায়ভার কাঁধে নিয়ে ক্ষমা চাইলেন পলক
নাটোর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৩৯:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে
চলমান আন্দোলন ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার বন্ধে ব্যর্থতা এবং ইন্টারনেট সেবা ব্যাহত হওয়ায় দায়ভার কাঁধে নিয়ে প্রকাশ্যে ক্ষমা চাইলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শুক্রবার (২ আগস্ট) বিকেলে নাটোরে জাতীয় শোক দিবস স্মরণে সিংড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভায় তিনি এই ক্ষমা প্রার্থনা করেন।
এ সময় পলক বলেন, আমার কোন ভুল হয়ে থাকে, আমি প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করছি। ইন্টারনেট ব্যাহত হওয়া এবং সামাজিক মাধ্যমে গুজব প্রতিরোধে ব্যর্থ হওয়ার দায় আমি নিজের কাঁধে তুলে নিচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেকোন সিদ্ধান্ত মেনে নেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি।






















