ঢাকা ০৫:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৭ মৃত্যু, নতুন আক্রান্ত ১,৩৫১ জমির আইল কাটা নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই নিহত পাঁচবিবিতে পুকুরের তলদেশে মিলল ৪২ কেজির দুই কষ্টিপাথরের মূর্তি সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ, প্রধান অতিথি তারেক রহমান যশোরে প্রাইভেটকারে মিলল ১৫ স্বর্ণের বার, আটক তিন ৩ হাজার একরের সেকেন্ডারি সিটি, ঢাকার আবাসন সংকটে বড় পরিকল্পনা ভ্যাটের আওতায় আসছে ২৭ হাজার ই-কমার্স প্রতিষ্ঠান অতীতের অপশক্তির স্থায়ী সুরাহা হয়নি বলেই বারবার ফ্যাসিবাদ ফিরেছে: রিজভী নাশকতা ঠেকানো ও তৃণমূল সামলাতে বিএনপির পাঁচ নেতার বিশেষ দায়িত্ব বাংলাদেশের ওপর দিল্লির খবরদারি চলবে না : গোলাম পরওয়ার

থানা থেকে লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিলো ছাত্ররা

নোয়াখালী প্রতিতনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ৩৪০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর সোনাইমুড়ী থানা থেকে লুট হওয়া ৭টি অস্ত্র ফিরিয়ে দিয়েছে ছাত্ররা। বিক্ষুদ্ধ জনতা এই অস্ত্রগুলো কেড়ে নিয়েছিল। পরে শিক্ষার্থীরা সেগুলো জমা দিয়েছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে-শটগান, থ্রি নট থ্রি রাইফেল, পিস্তল ও দোনালা বন্দুক।

বুধবার (৭ আগস্ট) বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে সোনাইমুড়ী থানা প্রাঙ্গণে সেনবাহিনীর ক্যাপ্টেন মো.ইফতেখারের কাছে অস্ত্র গুলো জমা দেয়া হয়। এর আগে, একই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত অস্ত্র গুলো উদ্ধার করে ছাত্ররা।

স্থানীয়রা জানায়, সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সমর্থনকারীরা সোনাইমুড়ী বাইপাস এলাকায় জড়ো হয়। এরপর তারা সেখােনে আনন্দ উল্লাস করতে থাকে। বিকেল পৌনে পাঁচটার দিকে আনন্দমিছিল থেকে কয়েকজন সোনাইমুড়ী থানায় ইটপাটকেল নিক্ষেপ করে। ওই সময় থানার ভেতর থেকে পুলিশ গুলি ছুড়লে ঘটনাস্থলে একজন নিহত হন। এরপর উত্তেজিত জনতা সংঘবদ্ধ হয়ে থানা ঘেরাও করে হামলা-ভাঙচুর চালালে অনেকেই গুলিবিদ্ধ হন। পরবর্তীতে উত্তেজিত জনতা থানা ভবনে আগুন ধরিয়ে দেয়। এ সময় আরও শতাধিক লোক আহত হয়। এতে ৪পুলিশসহ ৮জন মানুষ মারা যায়। ওই সময় বিক্ষুদ্ধ জনতা সোনাইমুড়ী থানা থেকে বেশ কয়েকটি অস্ত্র লুট করে নিয়ে যায়। পরে শিক্ষার্থীরা সাতটি উদ্ধার করে জমা দিয়েছে।

এ বিষয়ে সেনবাহিনীর ক্যাপ্টেন মো.ইফতেখার বলেন, ছাত্ররা অস্ত্রগুলো উদ্ধার করে জমা দিয়েছে। অস্ত্রগুলো সংশ্লিষ্টদের কাছে হস্তান্তর করা হবে। অস্ত্র ফেরত দেয়া ছাত্রদের দায়িত্বশীলতার পরিচয় বহন করে বলে জানান এই কর্মকর্তা।

এদিকে, গত দু’দিন থেকে নোয়াখালীর বিভিন্ন সড়কের শৃঙ্খলা ফেরাতে, পরিষ্কার-পরিচ্ছন্নতা রাখতে কাজ করছেন শিক্ষার্থীরা। এ ছাড়া প্রধান তারা সড়কের বিভাজকের সৌন্দর্য বাড়াতে গাছ লাগানোর কাজ করছেন। শিক্ষার্থীদের এমন কাজে বেজায় খুশি স্থানীয় এলাকাবাসী।

অপরদিকে, নোয়াখালীতে রাজনৈতিক মামলায় কারাবরণ করে একদিনে কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বিএনপি ও জামায়াতের ৪৯ জন নেতাকর্মি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

থানা থেকে লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিলো ছাত্ররা

সংবাদ প্রকাশের সময় : ০৬:৪২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪