সংবাদ শিরোনাম ::
তিন মাস ২৬ দিন পর খোলা হলো পাগলা মসজিদের দানবাক্স
কিশোরগঞ্জ প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অগাস্ট ২০২৪ ২৪৬ বার পড়া হয়েছে
কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্স ৩ মাস ২৬ দিন পর খোলা হয়েছে। শনিবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ৭টায় এ দানবাক্সগুলো খোলা হয়।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ও পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়।
পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, তিন মাস ২৬ দিন পর শনিবার (১৭ আগস্ট) সকালে পাগলা মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়েছে।
সর্বশেষ চলতি বছরের ২০ এপ্রিল পাগলা মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়। তখন রেকর্ড সাত কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা পাওয়া যায়।

















