ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিরের আক্রমণে বদলে গেল মৃত্যুর সিদ্ধান্ত, বাঁচার আকুতিতে চিৎকার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সম্পর্ক ও বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন গোলাম মাওলা রনি নোয়াখালীতে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে দড়াটানা মসজিদে দোয়া মাহফিল ৭ নভেম্বরের চেতনাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা: প্রধানমন্ত্রী দুর্নীতি, বৈষম্য ও ষড়যন্ত্রের অবসানে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির কোস্টগার্ডের পাঁচ জাহাজের নাম পরিবর্তন, বাদ জাতীয় চার নেতার নাম বিএনপি আওয়ামী লীগ পুনর্বাসনের প্রকল্প নিয়েছে: নাহিদ ইসলাম হামের উপসর্গ নিয়ে আরও ৪ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩১৪ যমুনার দুর্গম চরে হেকমতের হুমকিতে অবরুদ্ধ পরিবার, নিরাপত্তাহীনতায় দিন কাটছে

ডাকাত ধরতে গিয়ে ১২ পুলিশ নিহত

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪ ২৬০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানে ডাকাত ধরতে গিয়ে বন্দুকধারীদের হামলায় ১২ পুলিশ নিহত হয়েছে। এ ঘটনায় আহত ৬ পুলিশ সদস্যের অবস্থা গুরুতর।

বৃহস্পতিবার (২২ আগস্ট) পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খানের কাচা শহরে এই ঘটনা ঘটেছে। খবর জিওটিভি ও আলজাজিরার।

সংবাদমাধ্যমের খবরে বলা হয়, পাঞ্জাব প্রদেশের রহিম ইয়ার খানের কাচা শহরে ডাকাত দলের উপস্থিতি টের পেয়ে পুলিশের একটি দল টহলে বের হয়। টহল গাড়িতে অন্তত ২০ পুলিশ সদস্য ছিলো। এ সময় তাদের ওপর গুলি বর্ষণ এবং রকেটচালিত গ্রেনেড ছুড়ে। পুলিশ সদস্যরা প্রতিরোধের চেষ্টা করলেও ব্যর্থ হন। খবর পেয়ে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

পাকিস্তানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা এটা নতুন নয়। প্রায়ই বিভিন্ন জঙ্গিগোষ্ঠী তাদের ওপর হামলা চালায়। কিন্তু একসাথে এতো পুলিশ হত্যার ঘটনা দেশটিকে নাড়া দিয়েছে।

এদিকে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে পাঞ্জাব ও সিন্ধু প্রদেশে ডাকাত দমনে জোরদারের ঘোষণা দিয়েছে স্থানীয় পুলিশ। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, পুলিশদের আত্মত্যাগ সর্বদা স্মরণ করা হবে। সেই সাথে ওই এলাকায় দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডাকাত ধরতে গিয়ে ১২ পুলিশ নিহত

সংবাদ প্রকাশের সময় : ১০:৩৮:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০২৪