ঢাকা ০৭:১৭ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতির দায়ে বরিশালে আঞ্চলিক স্কাউট নির্বাহী কমিটি বিলুপ্ত পঞ্চগড়ে চোর সন্দেহে গণপিটুনিতে বৃদ্ধের মৃত্যু অনুপ্রবেশ রোধে সীমান্তে নিরাপত্তা শিল্ড গড়ে তোলা হয়েছে : বিজিবি ভৈরব নদের কচুরিপানা পরিষ্কার কাজে যশোরে বিএনপির সংহতি চার দশকেও পোশাকশিল্পের উচ্চ পদে কাটেনি বিদেশিনির্ভরতা স্বাস্থ্যসেবায় নারী কর্মীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর জুবাইদার ভাসানীর মৃত্যুবার্ষিকী পালনে বিএনপির কমিটি, আহ্বায়ক দুদু- সদস্য সচিব টুকু মাদক সেবনের ভিডিও ধারণ, বিএনপি নেতার মামলায় চার সাংবাদিক গ্রেপ্তার পটুয়াখালীতে স্কাউটসের ৯৫তম কার্যনির্বাহী কমিটির সভা যশোরে ডিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার

টাইগারদের সংবর্ধনা দেবে সরকার

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪ ২১১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার।

২৪ পর সিরিজে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় পায় বাংলাদেশ। প্রথম টেস্টে ১০ উইকেটের জয়ের পর দ্বিতীয় টেস্টে ৬ উইকেটে জিতেছে টাইগাররা। দিনের শুরুতে দুই উইকেট হারালেও শান্ত, মুমিনুল, সাকিবরা দলকে নিয়ে যান জয়ের বন্দরে।

বাংলাদেশ দলের জয়ের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বার্তায় জানানো হয়, জয়ের পর জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেন ড. ইউনূস। ফোন করে তাকে এবং তার দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানান তিনি।

ফোনে ড. ইউনূস বলেন, সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। পুরো জাতি তোমাদের নিয়ে গর্বিত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টাইগারদের সংবর্ধনা দেবে সরকার

সংবাদ প্রকাশের সময় : ০৭:০৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০২৪