ঢাকা ০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শুরু ১৬ নভেম্বর আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাকের মাদকবিরোধী অভিযান, তদন্তের নির্দেশ ডিএমপির দুমকিতে জ্বালানি সংকট ও নিত্যপণ্যের বাজার নিয়ে লিফলেট বিতরণ যশোর ও নড়াইলে ১২৭৮টি মণ্ডপে দুর্গাপূজা: তিন স্তরের নিরাপত্তায় মাঠে এসআরবি সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই আগামীর বাংলাদেশের অঙ্গীকার: প্রধানমন্ত্রী মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভে শত শত হোটেল-রিসোর্ট, নেই ফায়ার স্টেশন সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্কবার্তার পরও চালু ছিল রিসোর্ট ‘টুপটুপ’, চার মাস আগেই ঝুঁকি শনাক্ত

জাহাজভাঙ্গা কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১২ শ্রমিক

চট্টগ্রাম ব্যুরো
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমে কাটিং কাজ করার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছে জাহাজভাঙ্গা কারখানায় কর্মরত ১২ জন শ্রমিক।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর তেতুলতলা এলাকার সাগর উপকূলে অবস্থিত শওকত আলী চৌধুরী মালিকানাধীন এস এন কর্পোরেশন নামক জাহাজ ভাঙ্গা কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে বিস্ফোরণে অগ্নিদগ্ধ ১২ শ্রমিককে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন জাহাজ ভাঙ্গা কারখানার দায়িত্বরত কর্মকর্তা মো.শওকত আজাদ। তবে অগ্নিদগ্ধ ১২ শ্রমিকের কারো নাম এই মুহূর্তে তার জানা নেই বলে জানিয়েছেন তিনি।

কারখানা শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে ওই জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের কাটিং কাজ করছিলেন শ্রমিকরা। জাহাজটির পাম্প রুমের ভেতরে কাটিং কাজ করার সময় হঠাৎ সেখানে থাকা একটি ট্যাংকে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে আগুন ধরে যাওয়ার পাশাপাশি কেঁপে ওঠে জাহাজ ভাঙ্গা কারখানার আশপাশ। এসময় পাম্প রুমের ভেতরে জাহাজ কাটার কাজ করা ১২ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়। দুর্ঘটনা পরবর্তীতে তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জাহাজভাঙ্গা কারখানার দায়িত্বরত কর্মকর্তা মো.শওকত আজাদ বিস্ফোরনে শ্রমিক দগ্ধের সত্যতা নিশ্চিত করেছেন।

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন পিপিএম জানান,জাহাজ ভাঙ্গা কারখানায় স্ক্র্যাপ জাহাজের পাম্প রুমের ভেতরে কাটিং কাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১২ শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে আহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জাহাজভাঙ্গা কারখানায় বিস্ফোরণ, দগ্ধ ১২ শ্রমিক

সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪