ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা জুন থেকে ঢাকার ১৩ এলাকায় বিশুদ্ধ পানি দেবে গন্ধর্বপুর, বন্ধ হবে কয়েকশ নলকূপ জাতীয় ঐক্যের জন্য গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে: শফিকুর রহমান নদীর ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, বদলাবে নগর পরিকল্পনা? কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ ৩০ নভেম্বর অস্থিরতা ও সহিংসতা সৃষ্টির অপচেষ্টা নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিবাদী আমলে শিক্ষাব্যবস্থা ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী সিলেট-৩ আসনের এমপি মালেকের বাড়িতে পেট্রোলবোমা হামলা সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হচ্ছে মিড ডে মিল প্রকৃত আলেম চিনবেন যেসব ১০ বৈশিষ্ট্যে

বললেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল

জামায়তকে নিষিদ্ধের পেছনে আ’ লীগের বদ মতলব ছিলো

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪ ৩০৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জামায়তকে নিষিদ্ধের পেছনে আওয়ামী লীগের বদ মতলব ছিলো। এর আগেও তারা জামায়াতের সাথে নির্বাচনে গেছে , তারা একসাথে পদত্যাগও করেছে। জামায়াতকে চাপে রেখে তাদের কথামতো চালাতে চেয়েছিলো আওয়ামী লীগ।

বুধবার (২৮ আগস্ট) সচিবালয়ে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি বলেন, মতিউর রহমান নিজামী ও আওয়ামী লীগ সভানেত্রী একসাথে সংবাদ সম্মেলনও করেছিলেন। তখন শেখ হাসিনা বলেছিলেন তিনি শুধু আওয়ামী লীগের নয়, সব দলেরই নেতা। তবে ছাত্র জনতার বিল্পবকে সন্ত্রাসী কর্মকাণ্ড আখ্যা দিতে আওয়ামী লীগ জামায়াতকে নিষিদ্ধ করে।

এ সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি নই। সত্যিকার অর্থে তদন্ত করে কোনো দলের বিরুদ্ধে সন্ত্রাসি তৎপরতা বা রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ড পাওয়া গেলে তাদের নিষিদ্ধ করা যেতে পারে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী একটি দল। বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে দলের অবদান ছিলো। গত ১৫ বছর তারা যা করেছে এটা তাদের ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না। তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম ফ্যাসিবাদ কায়েম করেছে। এসবের জন্য ব্যক্তিগত বা সামষ্টিক দায় থাকতে পারে। তবে দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমিচীন হবে না।

আসিফ নজরুল বলেন, আদালতে যেসব মানুষের ওপর হামলা হচ্ছে তা গ্রহণযোগ্য নয়। একটা দলের নেতাদের বা মন্ত্রী এমপিদের জনগণের শ্রত্রুর পর্যায়ে নিয়ে আসা এটি সেই দলের সরকারের দায়ভার। আওয়ামী আমলে অনেকে রাজনৈতিক কারণে আদালতে হেনস্থার শিকার হয়েছেন। এসব কাজে অনেক সাংবাদিকদেরও সরাসরি ইন্ধন ছিলো। আদালতে অনেক বিক্ষুব্ধ মানুষ থাকে যারা গত ১৫ বছরে চাকরি হারিয়েছেন, জেল খেটেছেন, গুম-খুন বা হেনস্থার শিকার হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বললেন আইন বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল

জামায়তকে নিষিদ্ধের পেছনে আ’ লীগের বদ মতলব ছিলো

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৪:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪