ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের পোশাক খাত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ব্র্যান্ড পুলিশের সামনেই পাবনায় আওয়ামী লীগের মিছিল কৃষির প্রতি নতুন প্রজন্মকে আগ্রহী করার আহ্বান ডা. জুবাইদার ঐক্যে মতপার্থক্য, জামায়াতের সিদ্ধান্তে এনসিপির আপত্তি ক্ষমতা হারিয়ে দেশে ফিরতে পারেননি যেসব নেতা ১৫ বছর পর শাহরুখ-কারিনা, ‘কিং’-এ নতুন চমক ১৬ ডিসেম্বর দেশে ফিরবেন শেখ হাসিনা? দাবি বাহাউদ্দিন নাছিমের চৌমুহনীতে ৭০০ কোটি টাকায় বাইপাস সড়ক নির্মাণের পরিকল্পনা জিল বাংলা সুগার মিলে ৬৯তম আখ মাড়াই মৌসুম শুরু, চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ৫,৩৯০ টন বাংলাদেশের মাটিতে স্বৈরাচারের ফেরার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

জাবির নতুন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ১৬৮ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতু উপাচার্য হয়েছেন বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো: শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রফেসর ড. মোহাম্মদ কামরুল আহসান, দর্শন বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে সাময়িকভাবে উক্ত বিশ্ববিদ্যালয়ে ভাইস-চ্যান্সেলর পদে দায়িত্ব প্রদান করা হলো। ভাইস-চ্যান্সেলর পদে এ নিয়োগ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

আরও বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। উপাচার্য পদে অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। পাশাপাশি উপাচার্য পদের সকল সুযোগ-সুবিধা ভোগ করবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

উপাচার্যের দায়িত্ব পেয়ে অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, বিশ্ববিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলে নিয়ে একসঙ্গে কাজ করবো। এছাড়া বিশ্ববিদ্যালয় পরিচালনায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’ এর সভাপতি। সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই শিক্ষার্থীদের যৌক্তিক দাবির পক্ষে সম্মুখ আন্দোলনে এবং মিডিয়ায় তিনি অগ্রগামী ভূমিকা পালন করেছেন।

এর আগে, গত ৭ আগস্টে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম পদত্যাগ করেন। পদত্যাগপত্রে ব্যক্তিগত ও পারিবারিক কারণ উল্লেখ করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

জাবির নতুন উপাচার্য অধ্যাপক কামরুল আহসান

সংবাদ প্রকাশের সময় : ০৫:৩১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪